ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল

ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার স্থানীয় একটি রেস্তোরাঁয় ১৩ মে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, বিএসিসির জেনারেল সেক্রেটারি নজরুল হক, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, প্রবীণ সমাজকর্মী আবদুর রব দলা মিয়া, যুক্তরাষ্ট্র জাসদের সেক্রেটারি নুরে আলম জিকু, চেয়ারম্যান লেইছ চৌধুরী ও এসেনশিয়াল হোমকেয়ারের ব্রঙ্কস শাখার ব্যবস্থাপক জালাল চৌধুরী।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাকটিভিস্ট মীর্জা মামুন, মামুন ইসলাম, হারুন আলী, আবুল খায়ের আখন্দ, মো. আলী, কামাল উদ্দিন প্রমুখ। কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিল। ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হাই। বিশেষ মোনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি কামনা করা হয়।