ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সদস্যরা
বনভোজনে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সদস্যরা

নিউইয়র্কে উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির বনভোজন। ৮ সেপ্টেম্বর ব্রঙ্কসের বেরেট্রো পয়েন্ট পার্কের খোলা মাঠে অনুষ্ঠিত হয় এ বনভোজন।
সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় দিনব্যাপী এ বনভোজনে অন্যদের মধ্যে অংশ নেন ইউরোপিয়ান বাংলাদেশি ফেডারেশন অব চেম্বার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ড. ওয়ালী তাসের উদ্দিন, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আব্দুর রহিম বাদশা, বদরুন নাহার খান, সিরাজ উদ্দিন সোহাগ, সাইদুর রহমান, সিপিএ আহাদ আলী, মঈনুল হক হেলাল, মঞ্জুর চৌধুরী, কামাল উদ্দিন, নূর উদ্দিন, নুনা মিয়া, কামরুন্নাহার রিতা, রেহানুজ্জামান রেহান, রোকন আহমেদ, এ ইসলাম মামুন, মামুন রহমান, রেক্সোনা মজুমদার, মাকসুদা আহমেদ, সিরাজুল ইসলাম বেগ, আবুল খায়ের আখন্দ, মুকিত চৌধুরী, আবদুল হাইসহ বিপুলসংখ্যক প্রবাসী। শিল্পী কাজী জাকিরসহ অন্যরা সাংস্কৃতিক পর্বে অংশ নেন।
ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যসহ বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন এ বনভোজনে। এদিন সকাল থেকেই বনভোজনস্থলে সমবেত হতে থাকেন সবাই। দুপুরে সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সঙ্গে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বনভোজনে মজাদার সব খাবার-দাবার ছাড়াও আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলার। নারীদের জন্য ছিল বিশেষ আয়োজন। সব শেষে ছিল বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র। এতে ছিল বিভিন্ন মূল্যবান পুরস্কার। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে সংগঠনের সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বনভোজনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বনভোজনে সহযোগিতাকারীদের কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।