ব্রঙ্কসে অ্যাপার্টমেন্টে আগুন, ঘরছাড়া অনেকেই
ব্রঙ্কসে কনকোর্স বিভাগে ফিন্ডলে অ্যাভিনিউয়ের একটি ভবনের অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে। এতে ওই ভবনের ডজনখানেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ১০ জানুয়ারি রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা সকাল ছয়টার দিকে আগুনের শিখা দেখতে পান।
ওই ভবনের আরেকজন বাসিন্দা বলেন, ‘আমি আগুনের শিখা দেখতে পাই। আমার অ্যাপার্টমেন্টে তীব্র ধোঁয়া ছিল। জানালার বাইরে তাকিয়ে দেখি ছাদেও আগুন লেগেছে।’
ওই বাসিন্দা বলেন, তাঁর মেয়ে ওই ভবনের তৃতীয় তলায় থাকেন। তাঁদের কারও এক জোড়া জুতাও অবশিষ্ট নেই।
ফায়ার ব্রিগেডের কর্মকর্তা লরেন আপন্টে বলেন, ‘সত্যিই ভয়াবহ আগুন লেগেছিল।
প্রত্যক্ষদর্শী বাসিন্দা অ্যান অ্যালারকন বলেন, ‘ভীতিকর অবস্থা বিরাজ করছিল। তবে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই নিরাপদে এবং সুস্থ শরীরে বেরিয়ে এসেছিল বলে।’
ওই ভবনের তিন দিকের হেভি মেটাল ফায়ার অ্যালার্মের শব্দে দেড় শতাধিক দমকল কর্মী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। প্রথমে তাঁরা ভবনের সবাইকে নিরাপদে নিচে নামিয়ে আনে।
ফায়ার সার্ভিসের প্রধান ড্যানিয়েল ও’সুলিভান বলেন, ‘ফায়ার ব্রিগেডের সদস্যরা ভবনের ভেতরে সিলিং টেনে ছাদ কেটে ফেলেছিল। আমাদের তিনটি লাইন আগুন নেভাতে ও ভবনের বাকি অংশ সংরক্ষণ করতে পেরেছে।’ তিনি আরও বলেন, ‘অ্যাপার্টমেন্টে তিনটি আলাদা অ্যালার্ম রয়েছে। এর কারণে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে। কেউ হতাহত হয়নি। রেডক্রস ওই ভবনের বাসিন্দাদের রাতের জন্য একটি হোটেলের ব্যবস্থা করেছে।
১০ জানুয়ারি ভবনের বাইরে নগর কর্মীদের ভাঙা কাচ ও ধ্বংসাবশেষ পরিষ্কার করতে দেখা গেছে। অ্যাপার্টমেন্টের এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত ইউনিট পুনর্নির্মাণ বা বাসিন্দাদের নতুন আবাসন প্রকল্প তৈরির কোনো পরিকল্পনা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।