ব্রঙ্কসে ইকনার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছেন ইসলামিক সেন্টার অব নর্থ আমেরিকার নেতা-কর্মীরা।
করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছেন ইসলামিক সেন্টার অব নর্থ আমেরিকার নেতা-কর্মীরা।

ব্রঙ্কসের পার্কচেস্টারে ইসলামিক সেন্টার অব নর্থ আমেরিকার (ইকনা) উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ১৪ জুন বিকেল ৬টায় ব্রঙ্কসের পার্কচেস্টারে খলিল বিরিয়ানির সামনে কয়েক শ মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির শুরুতে ব্রঙ্কস কমিউনিটি কাউন্সিল ফাউন্ডার ও চেয়ারম্যান সাব্বির আহমদ গুল করোনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট এন মজুমদার, জালাল চৌধুরী, এ ইসলাম মামুন প্রমুখ।

কর্মসূচিতে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর চৌধুরী জগলুল, আবু খায়ের আকন্দ, সরকার আব্দুল মতিন, মোতাসিম বিল্লাহ তুষার, আলাউদ্দীন, নাদিম তালুকদার, খলিলুর রহমান, মো. নুরুল ইসলাম, কাজী মনিরুজ্জামান, মো. নজরুল ইসলাম, পার্থ সাহা, ঝন্টু বণিক, মো. শাহজাহান মোল্লা, মাসুম সিকদার প্রমুখ।

পরে সাব্বির আহমেদ গুল, এন মজুমদার, এ ইসলাম মামুন, মোতাসিম বিল্লাহ তুষার প্রমুখ উপস্থিত ব্যক্তিবর্গের হাতে খাদ্যসামগ্রীর বক্স তুলে দেন।

উল্লেখ্য, ইকনার উদ্যোগে প্রতি সপ্তাহে নগরীর বিভিন্ন স্পটে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।