ব্রঙ্কসে জমজমাট বাংলা পথ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলায় জাকির খানের হত্যার বিচার দাবি করা হয়
মেলায় জাকির খানের হত্যার বিচার দাবি করা হয়

বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট বাংলা পথ মেলা। ২ জুলাই রোববার চমৎকার আবহাওয়ায় স্টারলিং-বাংলাবাজার এলাকার ওলমাস্টেড অ্যাভিনিউর পথ মেলায় প্রবাসীদের ঢল নেমেছিল। ফেস পেইন্টিং, মেহেদি, শাড়ি-কাপড়, গয়নাসহ খাওয়া-দাওয়ার স্টলগুলোতেও ছিল ক্রেতাদের প্রচণ্ড ভিড়। দুপুরে শুরু হওয়া মেলা শেষ হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। সাদিয়া খন্দকারের পরিচালনায় সাংস্কৃতিক পর্বের শেষ আকর্ষণ ছিলেন শিল্পী বেবী নাজনীন। বেবী নাজনীনের গানে মাতোয়ারা ছিলেন প্রবাসীরা।

বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি আব্দুল হাসিম হাসনু সবাইকে ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্য রাখেন পথমেলা প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাকির আহমদ।
মেলার বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্টেট সিনেটর রুবিন ডিয়াজ, এসেম্বলীম্যান লুইস সিপুলভেদা, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল ও সিইও শেখ আল মামুন, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টি আজিমুর রহমান বুরহান, অধ্যাপক দেলোয়ার হোসেন ও আলী ইমাম সিকদার, সহসভাপতি আব্দুর রহিম হাওলাদার ও আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম, সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, নিউইয়র্ক ইনস্যুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, আরবান হেলথ প্ল্যানের মেহরুননেছা জুবায়দা, ওয়েল কেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমদ, অ্যাটর্নি ব্রুশ ফিসার, অ্যাটর্নি পেরি সিলভার, কমিউনিটি এক্টিভিস্ট শামীম মিয়া, নজরুল হক, অ্যাডভোকেট আলাউদ্দীন হাবিব, পথ মেলা প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদী মিন্টু, প্রধান সমন্বয়কারী সৈয়দ ইলিয়াস খসরু, সদস্যসচিব শাহ বদরুজ্জামান রুহেল, ফখর উদ্দীন ও লোকমান হোসেন লুকু, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার এস আর লিংকন, স্টারলিং ফার্মেসির মোহাম্মদ আলী, হেলথ ফাষ্টের জোহান এলভারেজ প্রমুখ। এ সময় কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা পথ মেলার একাংশ
বাংলা পথ মেলার একাংশ

মেলায় সিনেটর রুবিন ডিয়াজ, এসেম্বলীম্যান লুইস সিপুলভেদাসহ অন্যান্যরা নিউইয়র্কে বাড়ির মালিকের ছুরিকাঘাতে নিহত রিয়েল এস্টেট ব্যবসায়ী কমিউনিটির পরিচিত মুখ জাকির খানকে বিশেষভাবে স্মরণ করে জাকির খান হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মেলা চলাকালীন সময়ে মঞ্চ মাতিয়ে রাখেন শিল্পী শাহ মাহবুব, কৃষনা তিথি, রানু নেওয়াজসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন জিয়াজ ও এসেম্বলীম্যান লুইস সিপুলভেদা কমিউনিটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য আয়োজক বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যক্তিকে স্বীকৃতি প্রদান করেন।
মেলায় ‘সাত সমুদ্র তের নদী বাঙালিয়ানা নিরবধি’ স্লোগানে শাহ বদরুজ্জামান রুহেলের সম্পাদনায় মোহনা নামে চমৎকার চার রঙ্গা একটি স্মারক সংকলন প্রকাশিত হয়। স্মারক সংকলনটি উৎসর্গ করা হয় কমিউনিটির পরিচিত মুখ নিহত জাকির খানের স্মরণে।