ব্রঙ্কসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক নগরের ব্রঙ্কসের ব্যান্ডেক্স ভবনের লবিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। ৯ সেপ্টেম্বর সকালে ব্রঙ্কসের ফক্সহাষ্টের ফেইল স্ট্রিট ও এডলাস স্ট্রিটের কর্নারে অবস্থিত অ্যাপার্টমেন্ট ভবনের ভেতরে এই খুনের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফার্নান্দো রদ্রিগেজ।
পুলিশ জানায়, ৯ সেপ্টেম্বর সকালে নিহত ফার্নান্দো অ্যাপার্টমেন্ট ভবনের লবিতে আসেন। এ সময় এক দুর্বৃত্ত তাকে উপুর্যপুরী ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাঁকে স্থানীয় লিংকন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ লুইস রিভেরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে কী কারণে ফার্নান্দোকে হত্যা করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।