ব্রঙ্কসে বাকার বনভোজন সম্পন্ন

ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কে আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হলো নিউইয়র্কের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের (বাকা) বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা। ২৫ আগস্ট এ বনভোজন অনুষ্ঠিত হয়।
২৫ আগস্ট বেলা ১২টার মধ্যে পুরো বনভোজনস্থল বিপুলসংখ্যক বাংলাদেশির উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে। অনুষ্ঠানে আগতদের স্বাগত জানাতে সংগঠনের নেতৃবৃন্দ ও বনভোজন ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ পার্কের প্রবেশদ্বারে উপস্থিত ছিলেন।
বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, বোর্ড অব ট্রাস্টি ও গণদাবি পরিষদের সভাপতি আজিমুর রহমান বোরহান, মূলধারার রাজনীতিক কমিউনিটি কাউন্সিল সভাপতি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশি আমেরিকান বিজনেস অ্যালায়েন্সের সভাপতি ফখরুল ইসলাম দেলওয়ার, জালালাবাদ অ্যাসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টি আব্দুস শহীদ, সাবেক সহসভাপতি বাসির আহমদ খান, পার্কচেস্টার জামে মসজিদের সহসভাপতি জয়নাল চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি অ্যাকটিভিস্ট দাউদ মিয়া, পার্কচেস্টার রিয়্যালিটির প্রেসিডেন্ট সালাউদ্দিন সালেহ, স্টার্লিং ফার্মেসির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, জাফর তালুকদার, নুরুল ইসলাম খোকন, জুডিশিয়াল ডেলিগেট রেস্কোনা মজুমদার, বাংলাদেশ সোসাইটির ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, কার্যকরী সদস্য বাকের আজাদ, মোহাম্মদ সাদী মিন্টু, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল বারি শুনু, ওসমানীনগর সমিতির সভাপতি বশির আহমদ, মেঘনা উপজেলা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ দাউদ মিয়া, কমিউনিটি অ্যাকটিভিস্ট নুর উদ্দিন, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, মেঘনা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ রিপন সরকার, মহিলা সম্পাদিকা সালমা সুমি, আচাল সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সহসভাপতি সালাউদ্দীন, এম ইসরাফিল, হৃদয়ে বাংলাদেশের সাধারণ সম্পাদক পল্লব সরকার, পার্কচেস্টার মসজিদের অন্যতম কর্মকর্তা ফটিক মিয়া, বৃহত্তর ময়মনসিংহ সমিতির হাফিজুর রহমান, বিশ্বনাথ সমিতির সাবেক সভাপতি মখন মিয়া, সংগীত শিল্পী তানিয়া রহমান, কবি মাসুম আহমদ, নুর ফয়ছল, আসিফ রাজা, ইব্রাহিম খলিল প্রমুখ।
দুপুরে শুরু হয় মধ্যাহ্নভোজ। এতে সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, সিনিয়র সহসভাপতি জাকির আহমদ, বনভোজনের যুগ্ম আহ্বায়ক মাকসুদা আহমদ, শাহ বদরুজ্জামান রুহেল, সংগঠনের ক্রীড়া ও চিত্ত বিনোদন সম্পাদক শাহ কামাল উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফায়েজী, বনভোজনের প্রধান সমন্বয়কারী ও সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক রিফাত আহমদ আদনান, সমন্বয়কারী হেলাল আহমদ প্রমুখ। মধ্যাহ্নভোজ পরিবেশনার দায়িত্বে ছিল ব্রঙ্কসের স্বনামধন্য রেস্টুরেন্ট বাংলা গার্ডেন।
বিকেলে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই পর্ব পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, যুগ্ম সম্পাদক সম্পাদক মাকসুদা আহমদ, বনভোজন পরিচালনা কমিটির সদস্যসচিব আহমদ ফয়ছল এবং প্রচার ও গণসংযোগ সম্পাদক সোহেল আহমদ। এতে নারী-পুরুষ ও শিশু-কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আনন্দমুখর করে তোলে।
সন্ধ্যায় শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সংগঠনের সভাপতি আবুল হাসিম বাসনুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী ও বনভোজন পরিচালনা ও প্রস্তুতি কমিটির সদস্যসচিব আহমদ ফয়ছলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই পর্বে প্রধান অতিথি ছিলেন কানাডার প্রথম বাংলা টিভি চ্যানেল ও বাংলা পত্রিকা ‘দেশে বিদেশে’-এর সিইও ও সম্পাদক নজরুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার কাওছারুজ্জামান কয়েছ, কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সভাপতি রিযাজ আহমদ কামরান, হৃদয়ে বাংলাদেশ সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকন, বাউল শিল্পী কালা মিয়া, এনওয়াইপিডি কর্মকর্তা আমিনুল ইসলাম, মাহবুব জুহেল, স্কুল সেফটি অফিসার তরিকুল ইসলাম ও ফটো সাংবাদিক মোনতাসির বিল্লাহ তুষার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, সিনিয়র সহসভাপতি জাকির আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হান্নান, বনভোজন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লোকমান হোসেন, যুগ্ম আহ্বায়ক মাকসুদা আহমদ, শাহ বদরুজ্জামান রুহেল, যুগ্ম সদস্যসচিব শাহ কামাল উদ্দীন, এম ডি আলাউদ্দীন, প্রধান সমন্বয়কারী রিফাত আহমদ আদনান, সমন্বয়কারী সোহেল আহমদ ও হেলাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে র্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ছিল বাংলা টাউন সুপার মার্কেটের সৌজন্যে প্রদত্ত স্বর্ণের চেইন, দ্বিতীয় পুরস্কার ছিল বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রব-রুহুল পরিষদের সৌজন্যে ৫৬ ইঞ্চি টেলিভিশন ও তৃতীয় পুরস্কার ছিল আল আকসা সুপার মার্কেটের সৌজন্যে ৫০ ইঞ্চি টেলিভিশন। র্যাফেল ড্রতে একটি বিশেষ পুরস্কারসহ মোট ১৩টি পুরস্কার দেওয়া হয়। ল্যাপটপ থেকে শুরু করে রাইসকুকার পর্যন্ত অনেক আকর্ষণীয় সামগ্রী ছিল পুরস্কারের তালিকায়। হেলথ কেয়ারের রোকন হাকিম, অ্যাকাউন্ট্যান্ট আব্দুল আহাদ অ্যান্ড কোং, স্টার্লিং ফার্মেসি, রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, পার্কচেস্টার রিয়্যালিটি, এশিয়ান ড্রাইভিং স্কুল, বৃহত্তর ময়মনসিংহ সমিতি, মোহাম্মদ এন মজুমদার ও ত্রিশা স্টোর স্টার্লিং অ্যাভিনিউয়ের সৌজন্যে এসব পুরস্কার দেওয়া হয়। আর বিশেষ পুরস্কারটি দেওয়া হয় সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক মামুন রহমানের সৌজন্যে।