ব্রঙ্কসে মনিকা হকের সাহরি মাহফিল

স্ট্রং উইমেন্স কমিউনিটির প্রেসিডেন্ট মনিকা হকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাহরি মাহফিল। ৩১ মে রাতে এ সাহরি মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ মজের তত্ত্বাবধানে এ সাহরি মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রঙ্কসের পার্কচেস্টারের এক রেস্তোরাঁয় আয়োজিত এ সাহরি মাহফিলে রাত একটা থেকেই সংগঠনের সদস্য ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ আসতে শুরু করেন। নির্ধারিত সময়ে সবাই একসঙ্গে সাহরি করেন। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মনিকা হক, আলমগির হোসেন, আনিসুর রহমান, নিয়াজ প্রমুখ।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকার ইব্রাহীম চৌধুরী, সাখাওয়াত হোসেন সেলিম, নাসিমা সুলতানা ফ্লোরা, মোহাম্মদ মজ, নিয়াজ, আব্দুল হাকিম, ফাজার, সোলায়মান, রুবেল, শফিউল্লাহ, শিরিন বেগম, ইবতিহাজ্ব, আল-মুকতাদির, আল-ওয়ালিদ, আলমগির, এমডি খালেক, রুকসার রহমান, রজিনা আক্তার, নাজমা ইকবাল, আনিস, নুপুরসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।