ব্রঙ্কসে শেল্টার নির্মাণের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রঙ্কসের প্রবাসী এলাকায় আশ্রয়কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে টানা প্রতিবাদ চলছে। এ প্রতিবাদে অন্যদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রবাসীরাও। ৭ জুন এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন বাংলাদেশি কমিউনিটির মানুষেরা।
সমাবেশে অন্যতম কমিউনিটি ব্যক্তিত্ব আলমাস আলী বলেন, প্রস্তাবিত স্থান থেকে আশ্রয়কেন্দ্র না সরানো পর্যন্ত আন্দোলন চলবে।
কমিউনিটি নেতা এন মজুমদার বলেন, ‘আমরা আশ্রয়কেন্দ্রের বিরুদ্ধে নই। এ ক্ষেত্রে স্থানীয় কমিউনিটির মতকে গুরুত্ব দিতে হবে। তা নাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’