ব্রঙ্কসে হিউম্যান সাপোর্টের টিকাদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংস্থা ‘হিউম্যান সাপোর্ট’এর উদ্যোগে ব্রঙ্কসের স্টারলিং তথা বাংলাবাজার এলাকায় টিকাদান কর্মসূচি সম্পন্ন করেছে। ‘মানুষ মানুষের জন্য—স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ‘হিউম্যান সাপোর্ট’ ২৮ অক্টোবর শনিবার নিউইয়র্ক নগরের ব্রঙ্কসের বাংলাবাজার এলাকায় অবস্থিত মামুন টিউটোরিয়ালে ‘হিউম্যান সাপোর্ট’ স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে ফ্লু-শর্ট/টিকাদানের ব্যবস্থা করে।

ফার্মেসি টেকনিশিয়ান নিক কৌটোভাসের তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে তিন বছর ধরে এ ‘হিউম্যান সাপোর্ট’ টিকদানের ব্যবস্থা করছে। স্বাস্থ্যবিমা নেই এমন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ এলাকার বিভিন্ন কমিউনিটির সদস্যরা এ সেবা গ্রহণে করেন।

হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি মো. সোলায়মান আলীর স্বাগত বক্তব্যের পর মামুন টিউটোরিয়ালের স্বত্বাধিকারী শেখ আল মামুন টিকাদানের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে ‘হিউম্যান সাপোর্ট করপোরেশন’ এর সভাপতি ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মসূচি অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

টিকাদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিউম্যান সাপোর্ট করপোরেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন সেন, বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সহসভাপতি কফিলউদ্দীন চৌধুরী, একই সংস্থার ট্রাস্টিবোর্ড সদস্য হেদায়েতুল ইসলাম, লেখক প্রদীপ মালাকার ও ডুয়েনরীড ম্যানেজার মি. নিক কৌটোভাস। বক্তারা এ ধরনে সেবামূলক কাজের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করে ধন্যবাদ জানান। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এ টিকাদান কর্মসূচিতে ধর্মবর্ণ নির্বিশেষে বিভিন্ন কমিউনিটির সদস্যরা টিকা গ্রহণ করেন।