ব্রঙ্কসে হেরিটেজ ফেস্টিভ্যাল ১৬ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কস হোম কেয়ার অ্যান্ড বাংলাদেশি আমেরিকান হেরিটেজ ফেস্টিভ্যাল ২০১৯ অনুষ্ঠিত হবে ১৬ জুন রোববার। ‘ঐতিহ্যের উৎসব ২০১৯’ শীর্ষক এ উৎসব অনুষ্ঠিত হবে ব্রঙ্কসের
জারেগা ও ওয়াটারবারি অ্যাভিনিউতে। ওই দিন সকাল সাড়ে এগারোটায়
শুরু হয়ে এ উৎসব চলবে রাত আটটা পর্যন্ত।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বেবি নাজনীনসহ অন্যান্য শিল্পীরা। উৎসবের অন্যতম স্পনসর মার্কস হোম কেয়ারের আলমাস আলী হেরিটেজ ফেস্টিভ্যালে যোগ দিতে সবাইকে অনুরোধ জানিয়েছেন। উৎসবে অংশগ্রহণকারীদের জন্য মার্কস হোম কেয়ারের পক্ষ থেকে উপহার থাকবে বলে জানান তিনি।