ব্রঙ্কসের কবরস্থানে নতুন পার্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রঙ্কসের এই গোরস্থানে বানানো হবে নতুন একটি পার্ক
ব্রঙ্কসের এই গোরস্থানে বানানো হবে নতুন একটি পার্ক

ব্রঙ্কসের হার্ট দ্বীপের নাম অনেকের কাছেই পরিচিত। ১০০ একরের এই দ্বীপে লাখো মানুষের কবর এখনো আছে। কিন্তু এই হার্ট দ্বীপেই সম্প্রতি পার্ক নির্মাণের প্রস্তাব দিয়েছেন নিউইয়র্ক নগরীর আইনপ্রণেতারা।
গত কয়েক যুগ ধরে কবরস্থান হিসেবে ব্যবহৃত হওয়া এ দ্বীপকে হঠাৎ উদ্যানে পরিণত করা এখন শুধু সময়ের ব্যাপার। নগরীর ডিপার্টমেন্ট অব কারেকশনের অধীনে থাকা দ্বীপটি এত দিন পাবলিক কবরস্থান হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এখানে গরিব, অজ্ঞাত, নবজাত শিশুদের মরদেহ ঘণ্টায় এক ডলারের বিনিময়ে দাফন করত ডিপার্টমেন্ট অব কারেকশনের কয়েদিরা।
অনেক বছর ধরেই দ্বীপটিকে নগরীর উদ্যান বিভাগের আওতাধীন করতে চাইছেন আইনপ্রণেতারা। এত দিন ডিপার্টমেন্ট অব কারেকশন এ প্রস্তাবের বিরোধিতা করছিল। গত ৩০ মে নগর পরিষদের এক শুনানিতে বলা হয়, পানির সামনের এই পার্কটিতে ফেরির মাধ্যমেও আসা-যাওয়ার ব্যবস্থা করা হবে। এতে দ্বীপটিকে উদ্যান বিভাগের কাছে হস্তান্তরে রাজি হয় ডিপার্টমেন্ট অব কারেকশন।
এ দ্বীপকে পার্কে পরিণত করার বিলে পূর্ণ সমর্থন জানান সিটি কাউন্সিলের স্পিকার কোরি জনসন। তিনি সম্প্রতি হার্ট দ্বীপ সফরে যান বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এ বিষয়ে উদ্যান বিভাগের জনসংযোগ বিভাগের প্রধান ম্যাট ড্রুরি বলেন, এ হস্তান্তর প্রক্রিয়ায় তাঁর বিভাগ সর্বাত্মক সহযোগিতা করবে। কবরস্থানের ওপর উদ্যান নির্মাণের কাজটি অনেক জটিল হবে। তবে চেষ্টা থাকবে কাজটি দ্রুত সম্পন্ন করার। দ্বীপটি অনেক ভাঙা দালান ও জঞ্জালের পরিপূর্ণ।
বিলটি শেষ পর্যন্ত সিটি কাউন্সিলে পাস হলে, তা কার্যকরের আগে নগরীর মেয়র বিল ডি ব্লাজিওর সই লাগবে। মেয়র বিলটিতে সই করলেই তা আইনের পরিণত হবে। তবে এ ক্ষেত্রে তেমন কোনো সমস্যায় পড়তে হবে না। কারণ মেয়র এরই মধ্যে বলেছেন, ‘দ্বীপটিকে ভালো কিছুতে রূপান্তরের এখনই সময়।’