ব্রঙ্কসের টাঙ্গাইল শাড়ি ঘরে ঈদ সেল

ঈদ সামনে রেখে বেশ জমে উঠেছে নিউইয়র্কের অন্যতম ফ্যাশন হাউস ‘টাঙ্গাইল শাড়ি ঘর’। বাহারি নকশার শাড়ি, সালোয়ার-কামিজসহ রুচিশীল ও আধুনিক পোশাকে নতুন সাজে সেজেছে অভিজাত এ ফ্যাশন হাউস। ঈদ উপলক্ষে ফ্যাশন হাউসটিতে দেওয়া হয়েছে বিশেষ সেল।
নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের ২১৫০ স্টার্লিং-বাংলাবাজার এলাকার এ ফ্যাশন হাউস ঘুরে দেখা গেছে, আকর্ষণীয় সব পোশাকের সমাহার রয়েছে সেখানে। বাহারি ঝলমলে কাপড়ের পাশাপাশি রয়েছে কসমেটিকস ও আকর্ষণীয় নকশার অলংকার। রয়েছে শিশুদের জন্য ফতুয়া-পাঞ্জাবিসহ রকমারি পোশাক। এরই মধ্যে বেশ জমে উঠেছে ফ্যাশন হাউসটি। পছন্দের পোশাক কিনতে ভিড় করছেন প্রচুর ক্রেতা।
টাঙ্গাইল শাড়ি ঘরের অন্যতম মালিক মো. শহিদুল ইসলাম বলেন, তাঁদের এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, পায়জামা-পাঞ্জাবি ছাড়াও রয়েছে বোরকা, স্কার্ফ, হিজাব, কসমেটিকসসহ নানা ধরনের অলংকার। নতুন প্রজন্মের জন্যও রয়েছে আধুনিক রুচিসম্মত পোশাক। ঈদ সামনে রেখে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিল রেখে রুচিশীল ও মানানসই সব ধরনের পোশাকপরিচ্ছদ দিয়ে সাজানো হয়েছে স্টোরটি। ঈদ উপলক্ষে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।
টাঙ্গাইল শাড়ি ঘরের বিপণন কর্মীরা জানালেন, ঈদ সামনে রেখে এ ফ্যাশন হাউসে বিকিকিনি বেশ বেড়েছে। পোশাকের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে। দেশি পোশাকের প্রতিই ক্রেতাদের আগ্রহ বেশি।
কথা হয় ক্রেতা নুরুল ইসলামসহ অনেকের সঙ্গে। তাঁদের সবার আগ্রহ দেশীয় পোশাকের দিকে। আর দাম তুলনামূলক কম থাকায় সবাই এখান থেকে কেনাকাটা করতে স্বচ্ছন্দ বোধ করেন বলে জানান। অবশ্য ফ্যাশন হাউসটির মালিক মো. শহিদুল ইসলাম জানালেন, শুধু ঈদে নয়, তাঁদের স্টোরটিতে দাম সব সময় তুলনামূলক কম থাকে। অযৌক্তিক দাম তাঁরা চান না। ঈদে কমিউনিটির মানুষদের সাধ ও সাধ্যের বিষয়টি বিবেচনায় রেখে সবকিছু সাজানো হয়েছে।