ব্রঙ্কসের পর এখন জামাইকায় বিট টেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি খাতে প্রশিক্ষণ ও যোগ্যদের কর্মসংস্থানে অনন্য ভূমিকা রাখছে নিউইয়র্কের প্রতিষ্ঠান বিট টেক। ব্রঙ্কস এলাকায় প্রতিষ্ঠানটি সাফল্যের সঙ্গে দীর্ঘদিন থেকে আগ্রহীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সাফল্যের ধারাবাহিকতায় বিট টেক এখন কুইন্সের জ্যামাইকায় কার্যালয় খুলেছে।

আমেরিকার তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে সফটওয়্যার কোয়ালিটি টেস্টের বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে যাঁরা ক্যারিয়ার গড়তে চান তাঁদের বিট টেকের যেকোনো প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। জ্যামাইকায় প্রতিষ্ঠানটির নতুন কার্যালয় ৮৯-২৮ মেরিক বুলেভার্ডে ও ব্রঙ্কসের ১১৪৪ জারেগা অ্যাভিনিউয়ের ২০৫ নম্বর সুইটে অবস্থিত।

প্রতিষ্ঠানটির সেবা গ্রহণের জন্য ৩৪৭-২৮১-৮২৫৮ বা ৩৪৭-৪৪৬-৯৫৭৫ ফোন নম্বরে বা [email protected] এই ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে। বিস্তারিত জানার জন্য bittechusa.com ওয়েভসাইট ঘুরে আসতে পারেন।