ব্রঙ্কসের পূর্বসূরির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রঙ্কস। নিউইয়র্ক নগরের অনেক পুরোনো জনপদের নাম। যার গোড়া পত্তন শুরু হয় ১৬০০ শতাব্দী থেকে। পৃথিবীর অধিকাংশ জনপদ ও মানববসতি গড়ে উঠছে নদীকে ঘিরে। কালের পরিক্রমায় এই দেশের বা অন্য দেশ থেকে নানা জাতি, নানা গোত্র এই জনপদে এসেছেন। তখন নদীপথ ধরেই এসে পত্তন করছেন নিরাপদ আশ্রয়ের। আপন পরিবার ও সমাজ নিয়ে বসবাসের উপযোগী বসতি গড়ে তোলে, যা পরে সমৃদ্ধ হয়েছে দেশ ও ইতিহাসের অংশ হিসেবে। তেমনি ৪২ বর্গমাইল জুড়ে থাকা এই জনপদের শুরু ছিল এভাবে, যার নাম বর্তমানে হয়েছে ব্রঙ্কস।
এই ব্রঙ্কস এলাকায় বাস করেন ১৫ লাখ নানা বর্ণের, নানা ভাষার, নানা ধর্মের আচার মেনে চলা খাঁটি আমেরিকান, যাদের ৮০ ভাগ এসেছেন পৃথিবীর নানা প্রান্ত থেকে। প্রথমে আসা অভিবাসীদের মধ্যে বৃহৎ সংখ্যার অভিবাসীদের আগমন ঘটেছিল ইউরোপের দেশ আয়ারল্যান্ড, জার্মানি আর ইতালি থেকে। তাদেরই একজন ছিলেন জোনস ব্রঙ্কো। ১৬৩৯ সালে নিউ নেদারল্যান্ডস বলে পরিচিত এই জনপদের প্রাচীন বাসিন্দা লিনপে জাতির একটি অংশকে অন্য এলাকায় সরে যেতে বাধ্য করে ব্রঙ্কস নদীর পাড়ে নতুন এক মিশ্র অভিবাসী দল। তারাই এখানে বসত শুরু করে। পরে কালের পরিক্রমায় এখানে আমেরিকার পাশের ক্যারিবীয় অঞ্চলসহ পুয়ের্তোরিকো, হাইতি থেকে ব্যাপক অভিবাসীদের আগমন ঘটে। তাদের সঙ্গে যোগ দেন আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে আসা হাজার হাজার কৃষ্ণাঙ্গ আমেরিকান।
এবার আসুন জেনে নেওয়া যাক ব্রঙ্কস নামকরণের ইতিহাস। ১৬৩৯ খ্রিষ্টাব্দে জোনাস ব্রঙ্কো নামের একজন সুইডিশ অভিবাসীর নাম অনুসারে বর্তমান নিউইয়র্ক নগরীর ৫টি বরোর একটি বরোর নামকরণ হয় ব্রঙ্কস, যা ব্রঙ্কস নদীর উভয় তীর জুড়েই গড়ে উঠেছে। বর্ধিত এলাকাটি পূবাংশ এবং পশ্চিমাংশ বলে ব্যাপক পরিচিত। ব্রঙ্কো নদী বিভক্তির দুটি অংশের পশ্চিম অংশ বেষ্টিত আছে ছোটখাটো উঁচু স্থান ঘিরে আর পূবাংশ এসে মিশেছে সমতলে। নদীর উঁচু আর সমতল দুটো অংশ নিয়ে গড়ে ওঠা জনপদ ক্রমে আরও বিস্তৃতি লাভ করে তৈরি করল সবুজ বেষ্টিত নাগরিক বান্ধব সংরক্ষিত এলাকা। সেখানে পরে গড়ে উঠল উডল্যান্ড সিমেট্রি, ভ্যান কোর্টল্যান্ড পার্ক, পেলহাম বে পার্ক এবং বোটানিকাল গার্ডেন এবং ব্রঙ্কস চিড়িয়াখানা। আর যে নদী বেয়ে সভ্যতা এল, আধুনিক চিন্তাশৈলী নিয়ে দুনিয়ার নানা প্রান্ত থেকে এলেন অসংখ্য অভিবাসী, যাদেরকে প্রতিদিন করতে হয়েছে দারুণ ও কষ্টকর কঠিন বাস্তবতাকে মেনে নেওয়ার শক্ত লড়াই।
ব্রঙ্কস নদীর উৎস ওয়েচেস্টার সিটির কেনসিসো রিজার্ভার যা প্রাকৃতিকভাবে তৈরি হয় ১৮৮৫ সালে কেনসেসো বাঁধ নির্মাণকালে। ৩৯ কিলোমিটার দৈর্ঘ্য ব্রঙ্কস নদীর মূল উৎস ছিল নিউইয়র্ক নগরী থেকে শত মাইল ওপরে আপস্টেট বলে খ্যাত স্থানের পাহাড় বেষ্টিত শত শত জলধারা। ব্রঙ্কো নদীর উৎস আবিষ্কারে সুইডেনে জন্ম নেওয়া জোনাস ব্রঙ্কোর সাহসিক অভিযান ছিল বলেই নদীর নাম অভিবাসী জোনাস ব্রঙ্কোর নামে রাখা হয়। নদী আপন উৎস ছেড়ে হোয়াইট প্ল্যান নামের দক্ষিণাঞ্চল ধরে ছুটতে ছুটতে নিউইয়র্ক নগরের উত্তর এলাকায় এসে থিতু হয়। যার আশপাশের উল্লেখযোগ্য জনবসতির মধ্যে আছে এজমেন্ট, টোকাহো, ইষ্টচেষ্টার ও ব্রঙ্কসভিল।
ইতিহাস থেকে জানা যায়, সুইডিস অভিবাসী জোনাস শুধু ব৶ঙ্কো নদী আবিষ্কার করেননি। ১৭০০ শতাব্দীতে হারলেম নদীকে ইজারা নিয়ে নদী নির্ভর বাণিজ্য বৃদ্ধিতে মনোনিবেশ করেন এবং পরে সফল হন। ২০০৭ সালে বন্য প্রাণী সংরক্ষণ সোসাইটি ব্রঙ্কসের জু কে নগরীর শ্রেষ্ঠ সবুজবেষ্টিত প্রাকৃতিক অঞ্চল বলে ঘোষণা দেন, যার অন্যতম হলো ব্রঙ্কস জু। অন্যটি বোটানিক্যাল গার্ডেন। সোসাইটির মতে, পুরো নিউইয়র্ক নগরে প্রকৃতির এমনতর মূল্যবান ও অকৃপণ দান ও পাশাপাশি পরিকল্পনা মাফিক সন্নিবেশিত সংরক্ষণ ব্যস্ত নগরীর আর কোথাও দেখা যায় না। নগরের এই অংশে বসবাসকারী নানা বর্ণের, নানা ধর্মের বিচিত্র ভাষাভাষী অভিবাসীর মধ্যে সগৌরবে যে সব অভিবাসী আমেরিকান বসত করছেন, তারই বড় একটি অংশ দখল করে আছেন বাংলাদেশিরা। আর সেই গর্বিত পরিশ্রমী জাতির একজন উত্তরসুরী হিসেবে যদি পেছনে ফিরে দেখি তা হলে স্পষ্ট দেখতে পাব, আজ থেকে শত সাল পূর্বে নদী বিধৌত শ্যামলিমায় ঢাকা দেশটির এক বঙ্গ সন্তান নদীর গতিপথ ধরেই শুধু সততা, নিষ্ঠা আর সাহসকে পুঁজি করেই পাড়ি দিয়েছিলেন সাত সমুদ্রসহ অসংখ্য সাগর আর উপসাগর।
পদ্মা মেঘনা আর সুরমার পাড়ের সাহসী সন্তানেরা শুধু ঘরে বসেই স্বপ্ন দেখেননি। দূর প্রবাসের স্বপ্নকে সত্য করে তুলতে পদ্মা আর গঙ্গার উজান স্রোত ঠেলে কলকাতা বন্দরে আবিষ্কার করলেন আরও দূর দেশ বিলাত আর মিরিকিন দেশে যাওয়ার বাহন। সে পথ ছিল না আরাম-আয়েশের উপকরণে সাজানো। জাহাজের খালাসির কষ্টকর কাজ করে করে যাত্রা শুরু করতেন ভারত মহাসাগরের বুক চিরে। ঝড়-ঝঞ্ঝার সঙ্গে চলতো বিরামহীন যুদ্ধ। সাগরের পর নদী তারপর বন্দরে বন্দরে জীবনের বৈচিত্র্যের সন্ধান। এরপর আবার শুরু, আবার পাড়ি দেওয়া এক এক করে আরও অনেক সাগর আর মহাসাগর। জীবনযুদ্ধ থেমে নেই। অবিরাম চলছে প্রতিনিয়ত দেখে আসা লালিত স্বপ্নকে জিইয়ে রাখার কষ্টকর লড়াই। লালমুখো সাহেবের তাচ্ছিল্যপূর্ণ ব্যবহার আর লড়াই করে বেঁচে থাকার জীবনকে আরও শাণিত করে করে এগিয়ে চলার কোন এক সময় দূরে অনেক দূরে দেখা গেল ফালির ন্যায় সমুদ্রতট।
সেই তট ক্রমে যতই কাছে আসতে থাকল, আশা পেল গতি। সুযোগ হলো স্বপ্ন সত্যি হওয়ার পর্ব। তারই ধারাবাহিকতায় আটলান্টিকের মোহনায় দেখা হলো হাডসন নদীর সঙ্গে। আবার শুরু শেষ যুদ্ধ। আমেরিকায় বসত গড়ার যুদ্ধ। হাডসনের তীরে ওঠার আকাঙ্ক্ষাকে সত্যের কাতারে নিয়ে আনার শেষ লড়াই চলাকালে দূর থেকে কানে এল আহ্বান, এসো হে ক্লান্ত নাবিক। আমার বুকে তুমি আপন বসত গড়ে তোল যেভাবে বসত গড়েছে তোমার পূর্বসুরীরা।
সেই আহ্বান শুনে দূর দেশের নাবিকের উত্তর ছিল, হে নদী তুমি আমায় তাদের সঙ্গে আবার মিলিয়ে দিলে, যারা আমারই ন্যায় নদী বেয়ে এ স্বপ্নের দেশের কোলে নিয়েছিল আশ্রয়। আমি হয়ে গেলাম তাদেরই একজন। যার বংশধরেরা অনেক সম্মানের সঙ্গে বাস করছে শত বছর আগে আবিষ্কার করা আজকের আধুনিক জনপদ ব্রঙ্কসে।