ব্রহ্ম বিহার ভাবনা কেন্দ্রের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রহ্ম বিহার ভাবনা কেন্দ্রের বর্ষপূর্তি উদ্‌যাপনে সমবেত হন অগণিত ভক্ত
ব্রহ্ম বিহার ভাবনা কেন্দ্রের বর্ষপূর্তি উদ্‌যাপনে সমবেত হন অগণিত ভক্ত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ৯ জুন ব্রহ্ম বিহার ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষে নিউইয়র্ক ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলো থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি ধর্মপ্রাণ বৌদ্ধ সমবেত হন।
বাংলাদেশি বৌদ্ধ ও পূর্ণ্যপারমীসম্পন্ন বিভিন্ন দেশের অনুত্তর ভিক্ষুসংঘের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রথম পর্বে সমবেত প্রার্থনা করা হয়। সঙ্গে ছিল পঞ্চশীল, বুদ্ধ পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও ভিক্ষুসংঘের পিণ্ডাচরণ। দ্বিতীয় পর্বে পরিত্রাণ প্রার্থনা, সূত্রপাঠ, সদ্ধর্মদেশনা ও ভাবনা অনুশীলন করা হয়। অনুষ্ঠানের বিশেষ পর্বে পবিত্র ত্রিপিটক থেকে ভিক্ষুসংঘের সম্মিলিত সূত্র পাঠের মাধ্যমে সুদূর থাইল্যান্ড থেকে আনীত অষ্টধাতু নির্মিত স্বর্ণোজ্জ্বল পবিত্র বুদ্ধ মূর্তির জীবন্যাস অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এর পর সাধুবাদের সঙ্গে পুণ্য অনুমোদন সূত্র পাঠ করে পরলোকগত জ্ঞাতিগণের উদ্দেশে পুণ্যদান এবং পৃথিবীর সকল প্রাণীর মঙ্গল কামনা ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয়।
সব শেষে পুণ্যার্থীদের মধ্যাহ্ন ভোজনের আমন্ত্রণ জানিয়ে ব্রহ্ম বিহার ভাবনা কেন্দ্রের প্রধান ভদন্ত সত্যানন্দ থের উপস্থিত ভিক্ষুসংঘের প্রতি কৃতজ্ঞতা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি