ব্রাওয়ার্ড কাউন্টি মেয়র ডেল হলনেসের বাংলাদেশ সফর স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টি মেয়র ডেল হলনেসের। কিন্তু করোনাভাইরাসের কারণে ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করায় এ সফর স্থগিত করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ডেল হলনেস।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে লেখা এক চিঠিতে মেয়র ডেল হলনেস দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করেই বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।
চলতি মার্চ মাসে মেয়র ডেল হলনেসের বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের সহযোগিতায় ঢাকায় বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন মিশনের জন্য বৈঠক করার কথা ছিল।