ব্রাদার্স ও যুব সংঘের (বি) পূর্ণ পয়েন্ট সন্দ্বীপ ও জ্যাকসন হাইটসের ভাগাভাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি নিউইয়র্ক ফুটবল লীগের চতুর্থ সপ্তাহের খেলায় ব্রাদার্স এলায়েন্স ও যুব সংঘ (বি) পূর্ণ পয়েন্ট অর্জন করেছে।
অপরদিকে সন্দ্বীপ ও জ্যাকসন হাইটস ক্লাব পয়েন্ট ভাগাভাগি করেছে। ৭ জুলাই বিকেলে লীগের এই তিনটি খেলা অনুষ্ঠিত হয়।
কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ব্রাদার্স এলায়েন্স ২-০ গোলে আইসাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। বিজয়ী দলের পক্ষে ফারহান ও জাকারিয়া গোল দুটি করেন।
দিনের দ্বিতীয় খেলায় সন্দ্বীপ ও জ্যাকসন হাইটস ক্লাব একে অপরের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলাটি বেশ জমে উঠে।
দিনের তৃতীয় ও শেষ খেলায় যুব সংঘ (বি) সহজেই সোনার বাংলাকে ৪-০ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। বিজয়ী দলের পক্ষে বাবলু দুটি এবং সুহেল ও আশরাফ একটি করে গোল করেন।
স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানাসহ মিসবা আবদীন, আবদুল বাসিত খান বুলবুল, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহের আসাদ, জাকির হোসেন, জিল্লুর রহমান, ইয়াকুত হেসানসহ আরও অনেকে মাঠে উপস্থিত ছিলেন।