ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি হাকিম খান
সভাপতি হাকিম খান
সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম
সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। ১৬ এপ্রিল জ্যামাইকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সাধারণ সভায় হাকিম খানকে সভাপতি এবং ফকরুল ইসলাম মজনুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ এম কে জামান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাসেম মাহমুদ খান। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা কাজী জাহাঙ্গীর আলম, সফিউদ্দীন কামাল, রাজু আহমেদ মুবারক, মো. শহিদুল হক, নাছির উদ্দিন সরকার, আবদুল বাছির, সাবেক সাধারণ সম্পাদক এবং বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি আজাদ বাকির। বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন মোর্শেদ, বাহার উদ্দিন খান, দবির হুসাইন শামীম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক এইচ এম ইকবাল এবং বর্তমান সাধারণ সম্পাদক হাকিম খান। কোরআন তিলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ আবদুল আজিজ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশন মো. হাকিম খানকে সভাপতি এবং মো. ফকরুল ইসলাম মজনুকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এ ছাড়া রানা মোহাম্মদ আয়াজকে সিনিয়র সহসভাপতি, রফিকুল ইসলাম হেলালকে যুগ্ম সাধারণ সম্পাদক, মির্জা মো. দস্তগীরকে সাংগঠনিক সম্পাদক, মো. শামীমকে কোষাধ্যক্ষ এবং আল নামুন সরকারকে প্রচার সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।