ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির বনভোজন

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএ ইন্ক-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুলাই আপ স্টেট নিউইয়র্কে এফ ডি আর স্টেট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়।
প্রথমে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন বনভোজন উপকমিটির আহ্বায়ক রাজু আহমদ মোবারক। সঙ্গে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা হাসেম মাহমুদ খান, অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা সাবেক কাস্টম কমিশনার ও সমাজসেবক আবদুল হক, সংগঠনের সভাপতি এইচ এম ইকবাল, সাধারণ সম্পাদক শাহ মোফাচ্ছের আহমেদ শাহী, বনভোজন উপকমিটির প্রধান সমন্বয়কারী সিরাজ উদ্দিন মোর্শেদ, সদস্যসচিব রাশেদ আল হাসান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা শফিউদ্দিন কামাল, মো. শহিদুল হক, গোলাম মোস্তফা, আনোয়ারুল হক, নাছির উদ্দীন সরকার, এস এম আ. রউফ, রেজাউল রাব্বানী স্বপন, মো. আবুল হোসেন, পীরজাদা নুরুল আবেদীন, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সিনিয়র সভাপতি খবির উদ্দিন ভূঁইয়া, সংগঠনের সাবেক সভাপতি সেলিম রেজা পাঠান, সাবেক সভাপতি বাহার উদ্দিন খান ও বিদায়ী সভাপতি এম এ হাকিম খান ও সংগঠনের সিনিয়র সহসভাপতি রানা মো. আয়াজসহ প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

দ্বিতীয় পর্বে তরমুজ বিতরণ করা হয়। এরপর বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তৃতীয় পর্বে বনভোজন উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘আবহমান তিতাস-২০১৯’ এর মোড়ক উন্মোচন করেন ম্যাগাজিনের সম্পাদক সেলিম রেজা পাঠান। এরপর মধ্যাহ্নভোজ শেষে অনুষ্ঠিত হয় নারীদের মার্বেল দৌড়, বালিশ খেলা এবং পুরুষদের ফুটবল প্রতিযোগিতা।
শেষে পুরস্কার বিতরণী ও র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ এম ইকবাল। যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোফাচ্ছের আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলাল।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের সহসভাপতি মিল্লাদুল ইসলাম, সহসভাপতি মো. মোসলেহ উদ্দিন ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছবুর আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক দেওয়ান মো. হাসান, যুগ্ম সদস্যসচিব এবং সংগঠনের প্রচার সম্পাদক আল মামুন সরকার, সাহিত্য সম্পাদক মো. ইয়ামিন আরাফাত, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল আলম বিটি, ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক, আপ্যায়ন সম্পাদক আবুল বাসার, সহ আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম ও মহিলা সম্পাদক সেলিনা আক্তার।