ব্রিটিশ রাষ্ট্রদূত পদে নাইজেলকে চান ট্রাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প তাঁর দেশে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নাইজেল ফারাজকে দেখতে চান। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষে জোরালো প্রচার চালিয়েছিলেন ফারাজ। ট্রাম্প টুইটার বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে ফারাজ ‘খুব ভালো করবেন’।
জাতীয়তাবাদী রাজনৈতিক দল ইউকে ইনডিপেনডেন্স পার্টির অন্তর্বর্তী নেতা ফারাজ সম্প্রতি নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। তিনি ট্রাম্পের ওই মন্তব্যে ‘অভিভূত’ হয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূতের পদ ‘খালি নেই’।