ব্রুকলিনে গাছের সঙ্গে ধাক্কা গাড়ির তিন আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের ওজোন পার্ক এলাকায় ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কার) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক তরুণী ও তাঁর আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ১৩ অক্টোবর সাউথ ওজোন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের তদন্ত কর্মকর্তা সূত্রে জানা গেছে, ওই দিন গভীর রাত সাড়ে তিনটার দিকে দ্রুতগামী গাড়িটি একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লাগে। নিশান আলটিমা নামের গাড়িটি দুর্ঘটনায় দুমড়ে–মুচড়ে যায়। গাড়িতে থাকা ২৪ বছরের চালক তরুণীসহ তার এক মেয়ে বান্ধবী ও অন্য ছেলে বন্ধুর মৃত্যু হয়।

এলাকার একজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ একটি বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন, গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি গাড়ি দুমড়ে–মুচড়ে আছে।