ব্রুকলিনে জমজমাট পথ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়
ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়

নিউইয়র্ক নগরের ব্রুকলিন বাংলাদেশি-আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি (বাফস) ও ৬৬ প্রিসিঙ্কট কমিউনিটি কাউন্সিল যৌথভাবে পঞ্চমবারের মতো ‘টাইম টেলিভিশন ঈদ আনন্দ ও পথ মেলা-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। সামারের আমেজে উৎসবমুখর পরিবেশে মেলায় মূলধারার নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সব শ্রেণিপেশার মানুষের সৌহার্দ্য-সম্প্রীতিতে একাকার হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।

২৩ জুন ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিদের বিনোদনের পাশাপাশি দেশীয় শিল্প-সংস্কৃতি তুলে ধরাসহ সব প্রবাসীর মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনকে আরও জোরদার করার লক্ষ্যে আয়োজিত মেলায় ছিল দেশ ও প্রবাসের শিল্পীদের সংগীত, নৃত্য ছাড়াও নানা পণ্যের স্টল আর বিনোদন। এবারের অনুষ্ঠানে প্রবাসে বসবাসকারী দুজন মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও আলী ইমাম শিকদারকে সম্মাননা জানানো হয়।

কমিউনিটির মানুষের সৌহার্দ্য-সম্প্রীতিতে একাকার হয়ে উঠে মেলা প্রাঙ্গণ
কমিউনিটির মানুষের সৌহার্দ্য-সম্প্রীতিতে একাকার হয়ে উঠে মেলা প্রাঙ্গণ

বিকেলে মেলা প্রাঙ্গণে রংবেরঙের বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। বিকেল গড়ার সঙ্গে সঙ্গে জমে উঠে মেলা প্রাঙ্গণ। নাচে-গানে ভরে উঠে মেলায় উপস্থিত হাজারো দর্শকের মনপ্রাণ। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে পুরো চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে।

এরপর ৬৬ প্রিসিক্টের কমান্ডারসহ অতিথিবৃন্দ মূল মঞ্চে শুভেচ্ছা বক্তৃতা করেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে মেলায় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গঞ্জালেস, ব্রুকলিনের সারোগেট কোর্ট জজ পদে অ্যাটর্নি মেরিডিথ জন্স, অ্যাটর্নি পেরি ডি সিলভার, অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাটর্নি তাওসিফ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, শাফি চৌধুরী, মফিজুল হক, লুত্ফুল করীম, ফিরোজ আলম, ওয়েলকেয়ার-এর সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, কাজী আশরাফ হোসেন নয়ন, আয়োজক সংগঠন বাফস–এর সভাপতি কাজী আজম, সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, আহ্বায়ক শাহ নেওয়াজ, সদস্যসচিব নুরুল আমিন বাবু, প্রধান পৃষ্ঠপোষক মিজানুর রহমান ভূঁইয়া, প্রধান সমন্বয়কারী রফিকুল মওলা প্রমুখ। মেলার উপস্থাপনায় ছিলেন শামসুন্নাহার নিম্মি।

মেলায় নেতৃবৃন্দ বলেন, মূলধারার সঙ্গে কমিউনিটির সেতুবন্ধনই মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। মূলধারার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে বলেন, বাংলাদেশিরা সৎ ও কর্মঠ। তারা মেধা, যোগ্যতা আর কর্মদক্ষতা দিয়ে আমেরিকান কমিউনিটিতে নিজেদের স্থান সুসংহত করে চলেছে। ব্রুকলিন বাংলাদেশিদের কমিউনিটিতে পরিণত হয়েছে।

মেলায় আসা প্রবাসী বাংলাদেশিরা
মেলায় আসা প্রবাসী বাংলাদেশিরা

টাইম টেলিভিশন বৈশাখী মেলা উপলক্ষে ২৩ জুন সকাল থেকেই দর্শক-শ্রোতার উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় দর্শনার্থীদের সংখ্যাও বাড়তে থাকে। রং–বেরঙের পোশাক পরে প্রবাসী বাংলাদেশিরা মেলায় যোগ দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন। মেলায় উপলক্ষে অর্ধ শতাধিক স্টল বসেছিল। এতে হরেক রকমের খাবার ছাড়াও ছিল শাড়ি-কাপড়, গয়নার স্টল। আরও ছিল স্বাস্থ্য বিষয়ক একাধিক প্রতিষ্ঠান/সংগঠনের স্টল। ছিল শিশু-কিশোর-কিশোরীদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড।

মেলার মূল অনুষ্ঠান সাংস্কৃতিক পর্বে ‘ব্ল্যাক ডায়মন্ড খ্যাত’ বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন ছাড়াও দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে ছিলেন শাহ মাহবুব, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, শাহনাজ সুলতানা, রানু নেওয়াজ, রীনা চৌধুরী, শামসুন্নার লিনা প্রমুখ।

পথ মেলার আয়োজনে নেপথ্যে দায়িত্ব পালন করেন শাহ নেওয়াজ ডিকেন্স, কাজী আশরাফ হোসেন নয়ন, মনির আহমদ, লুত্ফুল করীম, নুরুল আমীন, মাহফুজুল মওলা, নুরুচ্ছাফা, কামাল হোসেন মিঠু, আবদুল মালেক, আবু তাহের, লোকমান পাশা, ফিরোজ আহমেদ, মোহাম্মদ সেলিম, বখতিয়ার উদ্দিন রানা, ভিপি বাবুল, মো. আরিফুল ইসলাম, ওমর ফারুক, সাধন কর, ইকবাল হায়দার, ইউনুস সরকার, মো. বদিউল আলম, জগলুল হায়াত খান, মোহাম্মদ স্বপন খান, আহসান উল্লাহ বাচ্চু, নূরে আলম, আহসান উল্লাহ মামুন, মাসুদ আলম, ইকবাল হোসেন, ছালেহ আহমেদ রুমেল, শাহাদত হোসেন রাজু, শাহীন সিদ্দিকী, মোহাম্মদ মহিম উদ্দিন, আবদুল মোমেন প্রমুখ।