ব্রুকলিনে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রুকলিনের পার্ক স্নোপ এলাকার ২৬৪, সিক্স অ্যাভিনিউ এলাকায় এক ২০ বছর বয়সী গাড়িচালক নিহত হয়েছেন। ১৪ মার্চ বিকেল ৫টায় অন্য এক গাড়ি থেকে নেমে এই যুবকের মাথা লক্ষ্য করে গুলি করেন।
স্থানীয় পুলিশ জানায়, রাস্তায় গাড়ি চালানোর সময় বিবাদে জড়িয়ে ওই যুবক আক্রান্ত হন বলে মনে করা হচ্ছে। এক ব্যক্তি ফোনে পুলিশকে জানান, নিউজার্সি অঙ্গরাজ্যের নেমপ্লেট লাগানো সাদা রঙের একটি গাড়ির চালক বন্দুক হাতে নেমে এই ব্যক্তির মাথা লক্ষ্য করে চারবার গুলি চালায়। গুলিতে আহত চালককে দ্রুত স্থানীয় মেথোডিস্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা নিহত ব্যক্তি আততায়ীকে আগে থেকে চিনতেন না। এ বিষয়ে যেকোনো তথ্য স্থানীয় পুলিশ অথবা ক্রাইম স্টপারের হটলাইনে (১-৮০০-৫৭৭-৮৪৭৭) জানাতে অনুরোধ করেছে পুলিশ।