ব্রুকলিনে রাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাদের ঝটিকা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদসহ সংগঠনের কয়েকজন সিনিয়র নেতা ৩ জুলাই রাত ১১টার দিকে হঠাৎ করেই হাজির হন কেনসিংটনের চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ এলাকায়। সেখানে স্থানীয় একটি রেস্তোরাঁয় তাৎক্ষণিক এক প্রতিবাদ সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

তাৎক্ষণিক এ সভায় উপস্থিত নেতারা বলেন, দলের কয়েকজন সদস্য তাদের বর্তমান সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও তার নেতৃত্বাধীন কমিটির অন্য নেতাদের বিরুদ্ধে নানা বাজে মন্তব্য করছে; কুৎসা রটাচ্ছে। সংগঠনের একজন সাংগঠনিক সম্পাদকের নাম উল্লেখ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের এ সংগঠনে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রকারীর উপস্থিতি থাকলেও তারা কখনোই তাদের উদ্দেশ্যে সফল হবে না।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি শামছুদ্দিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে দলের সহসভাপতি মোহাম্মদ লুৎফুলসহ ব্রুকলিন আওয়ামী লীগের নুরুল ইসলাম নজরুল, আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।