ব্রুকলিনের প্রতিষ্ঠানে গোপনে বন্দুক বহনের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রুকলিনের হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন জব সেন্টারে বন্দুক ও মুখোশ নিয়ে প্রবেশের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ আগস্ট এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, ২৬ আগস্ট বেলা ২টার আগে ৩০ বছর বয়সী রহমিক ইয়ঙ্গার ক্লারমন্ট নামের ওই ব্যক্তি ওই জব সেন্টারের কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তিনি তাঁর ব্যাগে একটি বন্দুক ও মুখোশ ছিল। এ জন্য তাঁর বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহন, গ্রেপ্তারে বাধা প্রদান ও প্রতিরোধের অভিযোগ আনা হয়েছে।

ব্যাগে থাকা অস্ত্রটি ঘটনাস্থলে উপস্থিত এক ক্লায়েন্ট প্রথম দেখেন। সঙ্গে সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে বিষয়টি জানান। সেই কর্মকর্তা পরে ৯১১ নম্বরে ফোন করেন। এতে পুলিশ সাড়া দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে সন্দেহভাজন ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মিলে তাঁকে ধরে ফেলে।