ব্লুমবার্গ প্রার্থী হচ্ছেন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবছেন। ব্লুমবার্গের এক উপদেষ্টার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ খবর জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই উপদেষ্টা বলেন, ৭৩ বছর বয়সী ব্লুমবার্গ তাঁর কর্মীদের নির্বাচনের বিষয়ে পরিকল্পনা তৈরি করতে বলেছেন। গত বছর তিনি নির্বাচনের জন্য একটি জরিপ চালান। নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তাঁর অবস্থা কেমন হতে পারে, তা বুঝতেই জরিপটি পরিচালিত হয়।
বিবিসি