বড়লেখা সমিতির বনভোজন

নিউইয়র্কে বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ এস্টোরিয়া পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। বনভোজনে বিপুলসংখ্যক বড়লেখাবাসীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বনভোজন কমিটির আহ্বায়ক আজম হোসেন চৌধুরী তত্ত্বাবধানে সুয়েল আহমদ ও আজাদ হোসেনের সঞ্চালনায় বনভোজনটি বিরাট মিলন মেলায় পরিণত হয়। খেলাধুলা, র্যাফল ড্র ও মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে বনভোজনের পরিসমাপ্তি ঘটে।
বনভোজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, জালালাবাদ সমিতি অব আমেরিকার সাবেক সভাপতি বদরুল নাহার খান, সিলেট গণদাবি পরিষদের সভাপতি আজিমুর রহমান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাধারণ সম্পাদক মামুন আহমদ ও সাবেক সম্পাদক শাহান খান, শ্রীমঙ্গল সমিতির সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক চমন এলাহি, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক, জুড়ী উপজেলার গিয়াস উদ্দিন ও আবদুল করিম, রাজনগরের মাসুক আহমদ ও শাহ রকিব আলী, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইফুল আলম সিদ্দিকী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আজমল, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, যুক্তরাষ্ট্র মূলধারার অ্যাকটিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, মৌলভীবাজারের সমাজসেবক আবদুল কাইয়ূম।
এ ছাড়া বড়লেখা উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন—বড়লেখা সমিতির আবদুল জব্বার, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক আহ্বায়ক আবদুল খালেক, তুতিউর রহমান, গিয়াস উদ্দিন, পংকি মিয়া, আজমল আলী, তোফায়েল আহমদ, আবদুল আহমদ, সিরাজ উদ্দিন, আবদুল আলীম, খুরশিদ আলী, তাহির আলী, মুহিবুর রহমান, নজরুল ইসলাম, আবদুল খালিক, ফয়ছল কবির, মামুন আহমদ, আবুল উদ্দিন চৌধুরী, মইজ উদ্দিন, মিজানুর রহমান, শামীম আহমদ, জুবের মিয়া, চমন কবির, মিসবাহ শাহীন, জিয়া, আতিকুর রহমান, রুনু মিয়া, তফজ্জুল হোসেন, বাবুল মিয়া, আবদুল মালিক, সাহেল আহমদ, আবদুল কাদির, আবদুল রুপ, মিতা চৌধুরী, ফরিদা আক্তার, রাজিয়া বেগম প্রমুখ।