ভবিষ্যতের ওপর বিনিয়োগে গুরুত্ব ওবামার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল মঙ্গলবার তাঁর মেয়াদকালের সবশেষ স্টেট ইউনিয়ন ভাষণে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। গুরুত্ব দিয়েছেন ভবিষ্যতের ওপর বিনিয়োগে। তাঁর ভাষণে ছিল আশার সুর। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ওবামা বলেন, ‘এই চেম্বারে আমার চূড়ান্ত ভাষণে আমি কেবল আগামী বছর নিয়ে কথা বলতে চাই না। আমি আমাদের ভবিষ্যতের প্রতি গুরুত্ব দিতে চাই।’
তিনি বলেন, ‘অতীতকে প্রণোদনা না দিয়ে আমাদের উচিত ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা। বিশেষ করে, সেই সব কমিউনিটিতে, যারা জ্বালানি জীবাশ্মের ওপর নির্ভরশীল।’
ওবামা তাঁর ভাষণে আয়বৈষম্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার, জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ন রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন।