ভাইরাসে আক্রান্ত কয়েক শ শিশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে কয়েক শ শিশু সম্প্রতি একটি বিরল ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইভি-ডি৬৮ নামের ওই ভাইরাসে সংক্রমিত হলে শ্বাস-প্রশ্বাসে প্রচণ্ড কষ্ট হয়। গত মাসে দেশটির ১২টি অঙ্গরাজ্যে এই ভাইরাস ধরা পড়ে। চিকিৎসকেরা বলেছেন, আক্রান্ত শিশুদের অনেকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে। আগামী কয়েক সপ্তাহে এই ভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে। গ্রীষ্মের সময় প্রচণ্ড ঠান্ডা লাগলে ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে ঘন ঘন হাত ধোয়া ও স্বাস্থ্যকর পরিবেশে থাকলে সংক্রমণ এড়ানো যায়। ১৯৬২ সালে ক্যালিফোর্নিয়ায় সর্বপ্রথম এই ভাইরাস ধরা পড়ে। বিবিসি