ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলনমেলায় পরস্পরের সঙ্গে আলোচনায় মগ্ন সাবেক শিক্ষার্থীরা
মিলনমেলায় পরস্পরের সঙ্গে আলোচনায় মগ্ন সাবেক শিক্ষার্থীরা

সিলেটের ঐতিহ্যবাহী পূর্বভাগ নাছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের শত বছরের ঐতিহ্য নিয়ে প্রবাসী শিক্ষার্থীরা সমবেত হয়েছিলেন ইস্ট রিভার তীরের এস্টোরিয়া পার্কে।
গত ২১ জুলাই এই আয়োজন করা হয়। ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষার্থী তুহিন চৌধুরীর সঞ্চালনায় স্কুলটির প্রতিষ্ঠাতা খান বাহাদুর নাছির উদ্দিনকে বারবার স্মরণ করা হয়। নিউইয়র্কের বাইরে থেকে এসেও অনুষ্ঠানে যোগ দেন স্কুলটির সাবেক শিক্ষার্থীরা।
ভাদেশ্বরবাসীর মিলন মেলা ও সাবেক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সালেহ আহমদ। পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক তুহিন চৌধুরী। মঞ্চে আসন গ্রহণ করেন প্রধান অতিথি মাসুম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ভাদেশ্বর ৮ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান জিলাল উদ্দিন, স্কুল গভর্নিং বোর্ডের সাবেক সভাপতি মইনুল হক।
অতিথি হিসেবে ছিলেন আতাউর রহমান চৌধুরী, আবদুল বাছিত, হাজিম আলী, আনসার আহমেদ, মোস্তফা শাহরিয়ার আহমেদ, সিরাজ আহমেদ, আনসার আহমেদ চৌধুরী, আবদুল জলিল জাগিরদার, মনি চৌধুরী, আবদুল মতিন, শেখ আখতারুল ইসলাম, রাজ্জাক এ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আবিদ কামাল। জাতীয় সংগীত পরিবেশন করেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা। হাইস্কুলের প্রতিষ্ঠাতা খান বাহাদুর নাসির উদ্দিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি ও সাবেক শিক্ষার্থীরা।
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সভাপতি ও সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করেন ১৯৫৫ ব্যাচের আতাউর রহমান চৌধুরী। তিনি অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে রেজিস্ট্রেশন ফরম জমা দেন তাঁর পুত্রবধূ আমেনা রিমা চৌধুরী।

মিলনমেলায় পরস্পরের সঙ্গে আলোচনায় মগ্ন সাবেক শিক্ষার্থীরা
মিলনমেলায় পরস্পরের সঙ্গে আলোচনায় মগ্ন সাবেক শিক্ষার্থীরা

অন্যদের মধ্যে ১৯৫৯ সালের শিক্ষার্থী আবদুল বাসিত, ১৯৬৪ সালের শিক্ষার্থী হাজিম আলী নাম নিবন্ধন করেন।
অনুষ্ঠানে মইনুল হক চৌধুরী, আবদুল জলিল চৌধুরীসহ অনেকেই ৫০ বছর আগের নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে সাত লাখ ৭২ হাজার টাকা সংগৃহীত হয়। প্রধান অতিথি মাসুম চৌধুরী প্রবাসী ভাদেশ্বরবাসীর প্রতি প্রতিশ্রুতি দেন, সংগৃহীত অর্থের হিসাব রাখা হবে। এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করা এবং শতবর্ষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সবাইকে স্বাগত জানান।
ভাদেশ্বরবাসীর ঐতিহ্যবাহী এ স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোউসুর রহমান গিয়াস, অলিদ আহমেদ, মিসবাহ উদ্দিন জাহাঙ্গীর, ইকবাল হোসেন, মাসুম আহমেদ, খলিফ আহমেদ চৌধুরী, আবুল আহমেদ চৌধুরী, শেখ অলি আহাদ, আশিকুর রহমান চৌধুরী, সৈয়দ জাবেদ, কালাম আহমেদ, সুমন আহমেদ, মুস্তাফিজুর রহমান মোস্তাক, এনাম আহমেদ, সেবুল মিয়া, শিপন খান, আমেনা চৌধুরী, জৈন আহমেদ।
খেলাধুলা আর ভোজের মাধ্যমে স্মরণীয় এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।