ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের আসর 'বল-বন্দিশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যামাইকায় একটি পার্টি হলে ৭ এপ্রিল অনুষ্ঠিত হয় ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের আসর
জ্যামাইকায় একটি পার্টি হলে ৭ এপ্রিল অনুষ্ঠিত হয় ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের আসর

কুইন্সের হিলসাইড অ্যাভিনিউ, জ্যামাইকায় একটি পার্টি হলে ৭ এপ্রিল বেলা ৩টায় ‘বল-বন্দিশ’ শীর্ষক ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের এক জমজমাট আসর বসেছিল। ভারতের দুই খ্যাতিমান শিল্পীর সরস ও প্রাণবন্ত পরিবেশনা আনন্দিত করে উপস্থিত শ্রোতাদের। সরোদ-শিল্পী পণ্ডিত দেবজ্যোতি বোস ও তবলা-শিল্পী পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তবলা যুগলবন্দী অনুষ্ঠিত হয়। রাগ সরস্বতী, খাম্বাজ, রাগমালা ও বাংলা লোকসংগীতের ধুন বাজিয়ে শিল্পী দুজন দারুণ জমিয়ে তোলেন আসরটি। সূত্র অ্যাডভারটাইজিং এই উচ্চাঙ্গ-সংগীতের আসর আয়োজন করে।