ভারতীয় রাজনীতিবিদের থেকে অর্থ নেন হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র-ভারত বেসামরিক পরমাণু চুক্তি সমর্থনের বিনিময়ে তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন ভারতীয় বিভিন্ন রাজনীতিবিদ এবং প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিয়েছেন।
ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানের অংশ হিসেবে ৩৫ পাতার একটি বুকলেট প্রকাশিত হয়েছে। সেখানে এ ধরনের আরও অনেক অভিযোগ করা হয়েছে। অবশ্য এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন হিলারি ক্লিনটন।
নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনের বরাতে ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান থেকে অভিযোগ করা হয়েছে, ২০০৮ সালে ভারতীয় রাজনীতিবিদ অমর সিং ক্লিনটন ফাউন্ডেশনে ১০ লাখ থেকে ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন। তিনি তখন ভারতের পক্ষ হয়ে বেসামরিক ক্ষেত্রে পরমাণু কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পক্ষে তদবির চালাচ্ছিলেন। তখন সিনেটর হিসেবে ক্লিনটন অমর সিংকে আশ্বাস দিয়েছিলেন, ডেমোক্র্যাটরা চুক্তিপথে অন্তরায় হবে না।