ভারারা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট প্রসিকিউটর প্রীত ভারারাকে ট্রাম্প প্রশাসন বরখাস্ত করেছে। হোয়াইট হাউস যে কয়েকজন ফেডারেল অ্যাটর্নিকে গত শুক্রবার পদত্যাগ করতে বলেছিল, তাঁদের মধ্যে ভারারা একজন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে নিয়োগ দিয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের নির্দেশ সত্ত্বেও ভারারা পদত্যাগ করেননি। এ বিষয়ে শনিবার টুইটারে তিনি লেখেন, ‘পদত্যাগ করিনি। কিছুক্ষণ আগে আমাকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন অ্যাটর্নির পদে দায়িত্ব পালন করাটা ছিল আমার পেশাজীবনের সর্বোচ্চ সম্মান।’
এএফপি