ভার্জিনিয়া আসছে 'পালকি'

ভার্জিনিয়া আনানডেলস্থ নোভা কমিউনিটি ক্লেজের আর্নেস্ট কালচারাল সেন্টারে হোটেলে ১৯ ও ২০ আগস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক (বাই) নিবেদিত নাটক ‘পালকি’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দিনে মোট চারটি প্রদর্শনী হবে। ১৯ আগস্ট বিকেল পাঁচটায় ও রাত আটটায় এবং ২০ আগস্ট বেলা তিনটা ও সন্ধ্যা ছয়টায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির গ্র্যান্ড স্পনসর আইটি প্রতিষ্ঠান পিপল এন টেক।
আধুনিক প্রযুক্তিনির্ভর নাটক ‘পালকি’ বৃহত্তর ওয়াশিংটনের প্রবাসীদের প্রাণে স্পন্দন জাগাতে এখন প্রস্তুত। বাই পরিবেশিত ‘পালকি’ নাটক নিবেদন করা হয়েছে বাংলাদেশে বন্যাদুর্গত মানুষের জন্য। নাটকটি থেকে অর্জিত আয়ের একটি অংশ দেশের বন্যাদুর্গত মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
‘পালকি’ নাটকের কাহিনি গড়ে উঠেছে একটি ষোড়শী মেয়ের জীবনরহস্য আর স্বপ্ন ঘিরে। তবে বলতে যতটা সহজ লাগছে, ‘পালকি’র কাহিনি তার চেয়েও বেশি চমকপ্রদ ও রহস্যাবৃত। মঞ্চের লাইফ পরিবেশনার সঙ্গে প্রি-কম্পোজিট করা অংশের ফিউশন নাটকটিকে দিচ্ছে নতুন মাত্রা। বিজ্ঞপ্তি