
ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিএমভি প্রতি বছরের মতো এবারও বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিএমভি—হোয়াট দ্য হার্টস নিডস্ অল দ্য টাইম’ এর আয়োজনে আগামী ১৯ জানুয়ারি ভার্জিনিয়ার লরেল হিল এলিমেন্টারি স্কুল, ৮৩৯০ লরেল ক্রেস্ট ড্রাইভে অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৫টা থেকে রাত ১১ টা পর্যন্ত অনুষ্ঠান চলবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিনিধি আকতার হোসাইন।
পিঠা উৎসবের পাশাপাশি অনুষ্ঠানকে সাজানো হয়েছে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে। বাংলাদেশ থেকে আগত আমন্ত্রিত শিল্পী ছাড়াও অনুষ্ঠানে থাকবেন স্থানীয় শিল্পীদের নাচ-গান সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কর্ণধার আকতার হোসাইন আরও জানান, পিঠা উৎসবের সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। অনুষ্ঠানে পিঠা স্টলের পাশাপাশি থাকবে শাড়ি-গয়নাসহ নানা সামগ্রীর স্টল। থাকবে পিঠা প্রতিযোগিতা ও র্যাফেল ড্র।
প্রতি বছরের মতো এই উৎসবে যোগ দেওয়ার জন্য মেট্রো ওয়াশিংটন এলাকায় বসবাসরত সব প্রবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা। অনুষ্ঠান-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আকতার হোসাইন (৭০৩-৩৮৯-৬৭৮৯), বোরহান আহমেদ (২০২-৭১৪-৭০৩৮), মোস্তফা মুকুল (৭০৩-২০০-২১৩৬) ও শিব্বীর আহমেদের (২০২-৭০৫-৭৯০০) সঙ্গে যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পনসর হিসেবে আছে একাত্তর ফাউন্ডেশনের কবির পাটোয়ারী ও পারভিন পাটোয়ারী, গোল্ড স্পনসর পিপল অ্যান্ড টেক এবং সিলভার স্পনসর গোলাম মোস্তফা ও রোখসানা পারভিন। এ ছাড়া অনুষ্ঠানের স্পনসর হিসেবে আছে পার্টনার রিয়েল স্টেট রাজিব হক, রিয়েলটর নাজির নাজির উল্ল্যা, রিয়েলটর উৎপল সাহা, রিয়েলটর দিলাল আহমেদ, কমনওয়েলথ মর্টগেজ, ড্যাটাগ্রুপ, দেশি বাজার, কাবাব কিং, হোম টাউন প্রপার্টিজ লিমিটেড, ফেয়ারওয়ে মর্টগেজ, জিআই রাসেল, প্যানএম করপোরেশন, এসসিফিন, আরটিএস ট্যাক্স, ক্যাপিটাল অটো, সঞ্জা, খামারবাড়ি নিউইয়র্ক। অনুষ্ঠানের টেলিভিশন মিডিয়া পার্টনার হিসেবে আছে এনটিভি, অনলাইন মিডিয়া পার্টনার ওয়াশিংটন বাংলা ডট কম, ডিজিটাল মাল্টিমিডিয়া পার্টনার মোমেন্টস ফটোগ্রাফি, সোশ্যাল মিডিয়া পার্টনার কিরনটিভি, বিডিঅন ইত্যাদি।