ভার্জিনিয়ায় প্রিয় বাংলার পথমেলা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রো ওয়াশিংটন এলাকার ভার্জিনিয়ায় সামাজিক সংগঠন প্রিয় বাংলার পথমেলা অনুষ্ঠিত হবে আগামীকাল ২১ সেপ্টেম্বর।
৮০০ এস. ওয়াল্টার ড্রাইভ, আর্লিংটন, ভার্জিনিয়ায় বিশাল পরিসরে আয়োজিত এই মেলা শুরু হবে বেলা ১১টায়। চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। প্রতি বছর একই স্থানে এই মেলার আয়োজন করা হয়। মেট্রো ওয়াশিংটন এলাকায় এই পথমেলায় দিনব্যাপী বাংলাদেশের সংস্কৃতি উপস্থাপন করা হয়। বাংলাদেশ সংস্কৃতির সঙ্গে যুক্ত করা হয় বিভিন্ন দেশের সংস্কৃতির পোশাক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের আয়োজক প্রিয়লাল কর্মকার বলেন, এবারের আয়োজনে একটি ভিন্নতা আনার চেষ্টা করছি। অন্যান্য বছরের মতো এবার বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে থাকবে নানা উপস্থাপনা। থাকবে বিভিন্ন দেশের পোশাক কেনাবেচার আয়োজন।