ভার্জিনিয়ায় বাগডিসির বনভোজন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনে বাগডিসির সদস্য ও অতিথিরা
বনভোজনে বাগডিসির সদস্য ও অতিথিরা

ভার্জিনিয়ার নন-প্রফিট অর্গানাইজেশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির (বাগডিসি) বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ জুলাই বার্ক লেক পার্ক, ফেয়ারফ্যাক্স ভার্জিনিয়ায় এই বনভোজন আয়োজন করা হয়।

বনভোজনে আসা পাঁচ শতাধিক মানুষের সমাগমে অনুষ্ঠানস্থল যেন প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়ে উঠেছিল। মধ্যাহ্নভোজে দেশীয় মুখরোচক খাবার পরিবেশন করা হয়। বিভিন্ন রকমের ভর্তা, সাদা ভাত, রুটি, তন্দুরি চিকেন, গরুর মাংস, ডাল ও সালাদ ছিল মধ্যাহ্নভোজের মেনুতে। শিশু ও ও নারীদের খেলাধুলা আর গানে গানে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ।

গ্রেটার ওয়াশিংটন ডিসির বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, লেখক, কবি, সাহিত্যিক, সম্পাদক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বাগডিসির সাংস্কৃতিক সম্পাদক হাসনাত সানি ও সহসম্পাদক সময় সুমন।

ওয়াশিংটন ডিসির স্থানীয় শিল্পী অসীম বড়ুয়া, আসিফ চৌধুরী, তুষার রহমান, আনসার আহমেদ ছাড়াও বাংলাদেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পী মরিওম মারিয়া আগত অতিথিদের গানে গানে মাতিয়ে রাখেন। এ সময় গিটারে ছিলেন শুভ্র হাসান, অক্টোপ্যাডে নাফিস ফারহান, তবলায় আশিস বড়ুয়া ও আবু রুমি পিয়ানো বাজিয়ে সহযোগিতা করেন।

এরপর বিভিন্ন খেলাধুলার পুরস্কার ও র‌্যাফল ড্রর পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফল ড্রতে ৫৫ ইঞ্চি রঙিন টেলিভিশন, ল্যাপটপ ও আইপ্যাড পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বাগডিসির প্রেসিডেন্ট করিম সালাহউদ্দিন ও সেক্রেটারি আবু বকর সরকার আগত অতিথিদের ধন্যবাদ জানান।

যাদের সহযোগিতা ও আন্তরিকতায় অনুষ্ঠান সফল হয়েছে তাঁরা হলেন—বাগডিসির ভাইস প্রেসিডেন্ট রোকসানা পারভীন, নুরুল আমিন নুরু, নাসের আহমেদ, কচি খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রশিদ, ট্রেজারার নুসরাত জাহান, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার তিলক কর, কালচারাল সেক্রেটারি হাসনাত সানি, অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি সময় সুমন, প্রেস ও পাবলিকেশনস সেক্রেটারি আকাশ রাইস, এক্সিকিউটিভ মেম্বার এ টি এম আলম, আবু রুমি, পিংকি পাটোয়ারী, শারিকুল ইসলাম, প্রণব বড়ুয়া, জাহিদ হাসান স্বপন, গাজী শাহজাহান খোকন, মো. কাজল ও সেলিম।

ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মঞ্চসজ্জা ও তত্ত্বাবধানে বাগডিসির ভাইস প্রেসিডেন্ট কচি খান বিশেষ ভূমিকা পালন করেন।