ভার্জিনিয়ায় বৈশাখী মেলা ১৩ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রো ওয়াশিংটন এলাকার জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে। ১৩ এপ্রিল আর্লিংটনের গেটওয়ে পার্কে বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হবে। চলবে রাত আটটা পর্যন্ত।
সংগঠনের কর্ণধার আবু রুমি বলেন, এবারের মেলায় স্থানীয় শিল্পীদের পাশাপাশি অংশ নেবেন অভিনয় শিল্পী আজিজুল হাকিম ও জিনাত হাকিম, মেহের আফরোজ শাওন ও কণ্ঠশিল্পী অনিমা লিজা ডি’কস্তা।
বৈশাখী মেলা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। তিনি আবু রুমিকে অভিনন্দন জানিয়ে মেলায় সফলতা কামনা করেছেন। এ ছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ শুভেচ্ছা বাণী প্রদান করেছেন।
বৈশাখী মেলায় কোনো প্রবেশ মূল্য নেই। যে কেউ মেলায় আসতে পারবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে দেশীয় পোশাক ও খাবারের দোকান।