ভার্জিনিয়ায় মুসলিম নারী হেনস্তার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে হেনস্তার শিকার হয়েছেন একজন মুসলিম নারী। ওই নারী অভিযোগ করেন, একটি মুদি দোকানে একজন স্বর্ণকেশী নারী তাঁকে হেনস্তা করেন। আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।

ঘটনার শুরু যখন একটি দোকানে জিনিসপত্র কিনে দাম পরিশোধ করতে যান ওই মুসলিম নারী তখন। ক্যাশ কাউন্টারের সামনের লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় তিনি তাঁর পেছনের ওই স্বর্ণকেশী নারীকে সামনে এগিয়ে যেতে দেন। তখন ওই নারী ওই মুসলিম নারীকে উদ্দেশ করে বলেন, ‘তোমাদের এ দেশে আসতে দেওয়া ঠিক হয়নি।’

এ ঘটনার ভিডিও এক অভিনেতা তাঁর ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট করেন। ওই মুসলিম নারী ওই অভিনেতার বন্ধু। পরে ফেসবুকে ভাইরাল হওয়া ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, স্বর্ণকেশী ওই নারী উত্ত্যক্ত করছেন মুসলিম নারীকে। বলছেন, ‘কী বলেছ তুমি কি বুঝতে পারছ না?’ ‘বল যে বুঝতে পেরেছ’

তখন ওই মুসলিম নারী বলেন, ‘আমার উচিত হয়নি তোমাকে আমার সামনে দাঁড়াতে দেওয়া। উত্তরে ওই নারী বলেন, ‘তোমাদের এ দেশে আসতে দেওয়া ঠিক হয়নি।’

ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ওই মুসলিম নারী বলেন, ‘মাফ করবেন, আমি এই দেশেই জন্মেছি।’ তখন ব্যঙ্গ করে ওই স্বর্ণকেশী বলেন, ‘ও-তাই, ওবামা এখন আর দায়িত্বে নেই। আমরা এই পদে কোনো মুসলিমকে দেখতে চাই না।’ এ সময় মুসলিম নারীটি বলেন, ‘আহ যদি ওবামা থাকতেন।’

তখন ওই নারী হাসতে হাসতে বলেন, ‘উনি চলে গেছেন, উনি চলে গেছেন। ভবিষ্যতে ওবামা হয়তো জেলেই যাবেন।’ তাঁর এই আচরণে মুসলিম নারীটি বলেন, ‘তোমাকে উদভ্রান্ত মনে হচ্ছে।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া অনলাইন।