ভার্জিনিয়ায় সর্বজনীন দুর্গা পূজা ১২ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেটার ওয়াশিংটন হিন্দু সোসাইটির আয়োজনে সপ্তমবারের মতো সর্বজনীন দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। আগামী ১২ অক্টোবর ভার্জিনিয়ার আরলিংটনে সোসাইটির তৈরি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
পূজা কমিটির পক্ষে তপন দত্ত জানান, সবার জন্য উন্মুক্ত এবারের পূজা শুরু হবে বিশ্বমানবের কল্যাণ ও বিশ্বে শান্তি কামনার মধ্য দিয়ে। সকালে অস্থায়ীভাবে নির্মিত মা দুর্গার মণ্ডপে পূজা অর্চনা দিয়ে মূল পর্ব শুরু হবে। দুপুরের খাবারের পর শুরু হবে প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন স্থানীয় শিল্পীবৃন্দ। সান্ধ্য আরতি শেষে রাতের খাবার ও এর পরপর শুরু হবে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন আমন্ত্রিত শিল্পীরা। আসন্ন এ উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।