ভার্জিনিয়ায় 'মা' দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভার্জিনিয়ায় আন্তর্জাতিক মা দিবস উদ্‌যাপন করেছে তথ্য ও প্রযুক্তি বিদ্যালয় পিপলএনটেক এবং এশিয়ান টিভি
ভার্জিনিয়ায় আন্তর্জাতিক মা দিবস উদ্‌যাপন করেছে তথ্য ও প্রযুক্তি বিদ্যালয় পিপলএনটেক এবং এশিয়ান টিভি

ভার্জিনিয়ায় আন্তর্জাতিক মা দিবস উদ্যাপন করেছে তথ্য ও প্রযুক্তি বিদ্যালয় পিপলএনটেক এবং এশিয়ান টিভি।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান পিপল এনটেকের সভাপতি ফারহানা হানিপ। উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসের চিফ রোকেয়া হায়দার, পিপল এনটেকের কর্ণধার আবু বকর হানিপ, এশিয়ান টিভি ইউএসের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, মোমেন্টস ফটোগ্রাফির কর্ণধার রাজিব বড়ুয়া, অ্যাকটিভিস্ট অ্যান্থনি পিউস গোমেস প্রমুখ।
পিপল এনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হানিপ বলেন, ‘মা, মাটি, মানুষ—এই তিনটিই শুরু হয় মা দিয়ে। মা আমাদের জীবনে অনেক ভূমিকায় জড়িয়ে থাকেন, কিন্তু মায়ের ভূমিকা আর কেউ নিতে পারেন না। যেসব মা অথবা “সিঙ্গেল মাদার” তাদের ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জের সম্মুখীন, তাঁদের জন্য পিপল এনটেকের দরজা সব সময়ই খোলা থাকবে।’
অনুষ্ঠানে নানা স্মৃতি রোমন্থন করতে গিয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। মাকে শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি করেন বাংলা স্কুলের সাবেক সভাপতি
মিজানুর ভূঁইয়া। সংগীত পরিবেশন করেন নাফিসা হানিপ।