ভালোবাসা দিবস উদ্যাপনে প্রস্তুত ভার্জিনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৪ ফেব্রুয়ারি ভার্জিনিয়ায় ভালোবাসা দিবস উদ্‌যাপন করতে যাচ্ছে স্থানীয় দম্পতিরা। দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হচ্ছে। এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ভালোবাসা দিবসের আয়োজনে থাকবে নাচ, গান ও দম্পতিদের নিয়ে বিশেষ আয়োজন। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। স্প্রিংফিল্ডের হলিডে ইন এক্সপ্রেস হোটেলে আয়োজিত এ অনুষ্ঠান চলবে রাত ১২টা পর্যন্ত। অনুষ্ঠানের প্রবেশ মূল্য একক ২০ ডলার ও দম্পতি ৪০ ডলার। আর চার সদস্যের পরিবার নিয়ে অনুষ্ঠানে যোগ দিতে চাইলে গুনতে হবে ৫০ ডলার করে।
আয়োজকদের পক্ষে হাসনাত সানি এ অনুষ্ঠানে সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।