ভাষা শহীদদের স্মরণে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ দিবসের আলোচনা সভায় সংগঠনের নেতা-কর্মী ও অতিথিরা।
শহীদ দিবসের আলোচনা সভায় সংগঠনের নেতা-কর্মী ও অতিথিরা।

ভাষা আন্দোলনের অমর বীর শহীদদের স্মরণে প্রবাসের অন্যতম সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ২০ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেমের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাফেল তালুকদার। সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফের উপস্থাপনায় কথা ও কবিতায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কবি সালেম সুলেরী।
‘ঐক্যই শক্তি, ঐক্যই বল ও একুশের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান। তিনি বলেন, ‘ঐক্য ও বল বাঙালি চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। এ চেতনায় উজ্জীবিত হয়ে বাঙালিরা মাতৃভাষা বাংলাকে বিশ্ব দরবারে সমুন্নত রেখেছে এবং অর্জন করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।’
সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক হোসনে আরা, নূর ইসলাম বর্ষণ, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর, ফারুক হোসাইন, ওয়াহেদ আলী মণ্ডল, আতোয়ারুল আলম ও আসেফ বারী, মোহাম্মদ কাশেম, অধ্যাপক রেজাউল করীম, আবু তালেব চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, মতিয়ার রহমান প্রমুখ।
একুশের কবিতা পাঠ করেন ফারজানা আফরোজ ও জিন্নাত আরা। বাংলাদেশের সাংবাদিক ও সম্পাদক নুরুল কবির অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাস সংগঠক আলী ইমাম শিকদার, কাজী সাখাওয়াত হোসেন, ওসমান চৌধুরী, রফিকুল ইসলাম, ফারুক হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী, রুহুল আমিন সরকার, আকতারুজ্জামান, তাসকিন বেলাল, রুহুল আমিন, পারভিন আফরোজ, সাজেদা আলম, ফামিদ জামান, আতিকুর জামান, মিলন রহমান, ঘোষ রায়, মোহাম্মদ রুবেল, লুৎফুর রহমান ও মুনমুন হাসিনা।
পরে বীর শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা হেলাল উদ্দিন। অনুষ্ঠান শেষে মোহাম্মদ কাশেম ও আশরাফের নেতৃত্বে ১২টা ১ মিনিটে ডাইভার্সিটি প্লাজায় নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।