ভুলবশত ১৩ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার গুয়ানতানামো বের কুখ্যাত মার্কিন বন্দিশালায় ‘ভুল পরিচয়ের কারণে’ এক ব্যক্তিকে ১৩ বছর আটকে রাখার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ওই বন্দিশালায় এখনো আটক ১০৭ জনের একজন মুস্তফা আল-আজিজ আল-শামিরি। গত মঙ্গলবার শুনানিতে কর্তৃপক্ষ স্বীকার করে, ৩৭ বছর বয়সী ইয়েমেনি নাগরিক আল-শামিরি আল-কায়েদার সংবাদবাহক ও প্রশিক্ষক নন। মূলত একই নামের কারণে গ্রেপ্তার ও দীর্ঘ হয়রানির শিকার হলেন আল-শামিরি। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ২০০২ সাল থেকে গুয়ানতানামোয় আটক রাখা হয় তাঁকে। গার্ডিয়ান