ভেনেজুয়েলার ১৩ কর্মকর্তার যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী এবং  সেনাপ্রধানসহ ১৩ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো প্রশাসনের বর্তমান ও সাবেক এই কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে রাখা সব সম্পদ জব্দ, দেশটিতে তাঁদের ভ্রমণ নিষিদ্ধ এবং যুক্তরাষ্ট্রে তাঁদের ব্যবসা করার অধিকার খর্ব করা হলো।

আগামী রোববার ভেনেজুয়েলায় আনুষ্ঠানিক এক গণভোট হওয়ার কথা, যেখানে একটি নতুন অ্যাসেম্বলির প্রস্তাব করা হয়েছে, যারা সংবিধান সংশোধন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিলুপ্তির এখতিয়ার রাখবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে হুঁশিয়ারি দিয়ে বলেন, নিকোলা মাদুরো রোববারের গণভোট সম্পন্ন করলে দেশটির ওপর ‘শক্ত ও দ্রুত অর্থনৈতিক অবরোধ’ আরোপ করা হবে। মাদুরো গত বুধবার বলেন, এই নিষেধাজ্ঞা অবৈধ, ঔদ্ধত্যপূর্ণ ও নজিরবিহীন।

সমালোচকেরা বলছেন, নতুন এই সাংবিধানিক অ্যাসেম্বলি মাদুরোর ‘একনায়কতন্ত্র’কে আরও দীর্ঘায়িত করবে।