ভোট ফর মিজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজান চৌধুরী
মিজান চৌধুরী

আলোড়ন তুলেছেন কংগ্রেস পদপ্রার্থী মিজান চৌধুরী। বাঙালি কমিউনিটি ছাড়াও বিভিন্ন কমিউনিটিতে তিনি প্রতিদিন যাচ্ছেন জনসংযোগ করতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তার ভোট চাওয়া আর মতবিনিময় সভা। ভোটারদের নিজের ভোটাধিকারের কথাই তিনি বলছেন। তাদের অধিকারের কথাই মনে করিয়ে দিচ্ছেন।
এ সময় বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ তার এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘মিজান তুমি আমাদের ভাই, আমাদের সন্তান। অনেক দিন পর আমরা যোগ্য একজন কংগ্রেস পদপ্রার্থী পেয়েছি। তোমাকে বিজয়ী করলে আমাদের কমিউনিটি উপকৃত হবে। স্থানীয় মানুষ তার সমস্যার কথা মন খুলে বলতে পারবে। তাই আমরা তোমাকে বিজয়ী দেখতে চাই।’ জনসংযোগে উপস্থিত কমিউনিটির সাধারণ মানুষ এ সময় স্লোগান দেন, ‘দিস ইজ টাইম ফর চেঞ্জ, দিস ইজ টাইম ফর চেঞ্জ...ভোট ফর মিজান।’
অন্যান্য কমিউনিটির সাধারণ মানুষ বলছেন, মিজান আমাদের ভাই। সে নির্বাচিত হলে এই সমাজে উন্নয়নের ছোঁয়া লাগবে। বেকারত্ব কমবে। তাই মিজান চৌধুরীর পাশে থাকতে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। বয়োবৃদ্ধ একজন বলেন, তাকে সন্তানের মতো দেখি। তার সাফল্য কামনা করছি। এ সময় গির্জার ধর্মীয় নেতৃবৃন্দ মিজান চৌধুরীর পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানান। পরে নারী-পুরুষ সকলে মিজান চৌধুরীকে নিয়ে ফটোসেশন করেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্‌ক-এর এক বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠান ২০ মে সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে মিজান চৌধুরী যোগ দেন। এ সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য এবং নেতৃবৃন্দ বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী, কমিউনিটির মানুষ মিজানকে ভোট দিয়ে বিজয়ী করে নিজেদের সম্মানিত করবেন। কারণ মিজান আমাদের ঘরের মানুষ। আমাদের আপনজন। আমাদের ভাই। যোগ্য, শিক্ষিত ও চেতনাসম্পন্ন একজন মানুষ। তিনি নির্বাচিত হলে আমরা তাকে কাছে পাব। তারা মিজান চৌধুরীর সাফল্য কামনা করে ফটোসেশনে সকলে অংশগ্রহণ করেন।’
এদিকে নিউইয়র্ক সিটি কারেকশন দেশি সোসাইটির নেতৃবৃন্দ এবং এর সদস্যরা মিজান চৌধুরীকে অভিনন্দন জানিয়ে তাদের সমর্থন ব্যক্ত করেন। সোসাইটির নিজস্ব হলরুমে সাধারণ সদস্যরা মিজান চৌধুরীকে কাছে পেয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। নেতৃবৃন্দ বলেন, ‘আমরা একজন প্রার্থী পেয়েছি যাকে সামনে দেখা যাবে ও কাছে পাওয়া যাবে। তিনি আমাদের বন্ধু, আমাদের ভাই।’ এ সময় সোসাইটির সদস্যরা মিজানকে নিয়ে ফটোসেশন করেন।
তারা বলেন, ‘জ্যামাইকা, উজন পার্ক, কুইন্স ভিলেজ, অ্যালমন্টসহ ডিস্ট্রিক্ট ফাইভের বিভিন্ন নির্বাচনী এলাকায় সাধারণ ভোটাররা সচেতনভাবে একজন যোগ্য প্রার্থীর জন্য কাজ করছেন।’
জ্যাকসন হাইটসে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের এক বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠানে মিজান চৌধুরীকে অভিনন্দন জানা সাধারণ সদস্যরা। এ সময় নেতৃবৃন্দ মিজান চৌধুরীর মতো একজন যোগ্য প্রার্থীকে এই পদে নির্বাচন করার জন্য তার ভূয়সী প্রশংসা করে সমর্থন ব্যক্ত করেন।
মিজান চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘ডিস্ট্রিক্ট ফাইভ বছরের পর বছর ধরে অবহেলিত জনপদ। এখানকার বেকারত্ব নিয়ে কেউ ভাবেন না। দায়িত্বশীলরা কথা বলেন না। আমরা এসেছি আপনাদের মূল্যবান ভোটগুলো যোগ্য প্রার্থীকে দেওয়ার অনুরোধ জানাতে। কারণ আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। জ্যামাইকায় একটি আধুনিক আইটি পার্ক প্রতিষ্ঠা করার উদ্যোগ আমরা নেব। নতুন প্রজন্মকে আমরা এগিয়ে যাওয়ার পথ দেখাব। চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করার উদ্যোগ নেব। বহুদিন ধরে এই ডিস্ট্রিক্টে এসব কর্মকাণ্ড নেই। আমরা আবার তা চালু করতে চাই। এ জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনাদের সমর্থন।’
ডিস্ট্রিক্ট ফাইভে বাংলাদেশি ভোটার আছেন ১২ হাজারের বেশি। মিজান চৌধুরী ৮ হাজার ভোট পেলেই বিজয়ী হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ফাইভ থেকে এবারই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মিজান চৌধুরী ডেমোক্রেটিক দল থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন। প্রাইমারি এই নির্বাচনের ভোট গ্রহণ হবে ২৬ জুন।