ভোলার ঘটনায় ওলামাদের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্ষোভ সমাবেশে ইউনাইটেড ইমাম অ্যান্ড ওলামা কাউন্সিলের সদস্যরা
বিক্ষোভ সমাবেশে ইউনাইটেড ইমাম অ্যান্ড ওলামা কাউন্সিলের সদস্যরা

মহানবী হজরত মোহাম্মদ (সা.)–এর অবমাননা করে বাংলাদেশে ফেসবুক স্ট্যাটাস দেওয়া ব্যক্তির বিচারের দাবি জানিয়ে ২০ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়াজনে করা হয়। সমাবেশে মহানবীর (সা.) অবমাননার প্রতিবাদকারী মানুষের মিছিলে পুলিশের হামলা, নির্বিচারে গুলিবর্ষণ ও হতাহতের ঘটনার নিন্দা জানানো হয়।

ইউনাইটেড ইমাম অ্যান্ড ওলামা কাউন্সিল আয়োজিত সমাবেশে বক্তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও শাস্তির দাবি করেন। বক্তারা দেশে ব্লাসফেমি আইন প্রণয়ন ও এতে মৃত্যুদণ্ডের বিধান রাখার দাবি জানান। বক্তারা বলেন, কাউন্সিল বাংলাদেশের এই পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং পরবর্তীতে প্রয়োজনে নিউইয়র্কে বৃহৎ আকারের প্রতিবাদ সভার আয়োজন করা হবে।

বৃষ্টিস্নাত বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার পাশপাশি আহতদের আশু আরোগ্য এবং বাংলাদেশের সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভা শেষ করা হয়।