ভ্রমণের জন্য টিকিট ও স্থান বুকিংয়ে সাশ্রয় করুন

প্রথম আলো উত্তর আমেরিকা স্বপ্নগামী অভিবাসীদের পথ দেখাতে প্রতি মাসের শেষ সংখ্যায় ‘উত্তরের পথে’ প্রকাশ করছে। প্রবাসে নানা সমস্যার সমাধান এবং সফলতার কাহিনি নিয়ে সাজানো ‘উত্তরের পথে’ সব সময় প্রবাসীদের সঙ্গে থাকতে চায়। ‘উত্তরের পথে আপনার সঙ্গে’ স্লোগান নিয়ে বাঙালির ‘আমেরিকান ড্রিম’ বাস্তবায়নের সঙ্গী হতে নানা পরামর্শমূলক তথ্য দেওয়ার চেষ্টা করছে। আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদের প্রথম আলো উত্তর আমেরিকা অফিসে যোগাযোগ করতে পারেন।

—রাজুব ভৌমিক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার কারণে এক বছরেরও বেশি সময় ধরে ভ্রমণপিপাসুরা তাঁদের ভ্রমণ বাতিল বা সীমিত ভ্রমণ করে আসছেন। কিন্তু এবার এই গ্রীষ্মে ভ্রমণপিপাসুরা যাত্রা বুক করতে আগ্রহী। এর প্রধান কারণ হচ্ছে, করোনার টিকা নেওয়া। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) দেওয়া তথ্য অনুযায়ী, গত সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অর্ধেকেরও বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। তাই ভ্রমণপিপাসুদের ভ্রমণের জন্য বিমানের টিকিট বুকিংয়ের চাহিদার সঙ্গে টিকিটেরও দাম দিন দিন হু হু করে বাড়ছে।

২৩ মে প্রকাশিত সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক বিমান ও অভ্যন্তরীণ বিমানের ভাড়া বেড়েছে। গত ১ এপ্রিল থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক বিমান ভাড়া ১৭ গুণ বেশি এবং অভ্যন্তরীণ বিমান ভাড়া ৯ গুণ বেশি বেড়েছে।

তাই এই ক্রমবর্ধমান ব্যয় এড়াতে আপনি ভ্রমণ বুক করার আগে কিছু বিষয় বিবেচনা করতে পারেন। এতে ভ্রমণ বুকিংয়ের সময় অর্থ সাশ্রয় হবে। এগুলো হলো—

১. যত দ্রুত সম্ভব গ্রীষ্মের ফ্লাইট এখনই বুক করুন। কারণ বিমান ভাড়ার দাম পুরো গ্রীষ্মে বাড়ার সম্ভাবনা খুবই বেশি। বিমান ভ্রমণ বিশেষজ্ঞ স্কট কেইস বলেন, ‘আবাসিক ভ্রমণ বুকিং করার এখন দুর্দান্ত সময়। এটি এখন থেকে সামনের বছরের তুলনায় গড়ে অবশ্যই সস্তা হবে।’

২. সাপ্তাহিক ছুটির দিনে ভ্রমণের পরিকল্পনা এড়িয়ে চলুন। এতে অর্থের বেশ সাশ্রয় হবে। অধিকাংশ মানুষ সাপ্তাহিক ছুটিতে ভ্রমণ করতে চায়। তাই শুক্র, শনি বা রোববারে ভ্রমণের চাহিদা বেশি থাকে। আবার অনেকে ভ্রমণে অহেতুক অতিরিক্ত অর্থ ব্যয় করে। ভ্রমণ বুকিংয়ের সময় অর্থ সাশ্রয় করতে হলে আপনাকে সপ্তাহের সোম, মঙ্গল, বুধ বা বৃহস্পতিবার ভ্রমণ করা উচিত।

৩. লাগেজ কম নিয়ে ভ্রমণ করুন। অনেক এয়ারলাইনসে যাত্রীদের ব্যাগ চেক করার জন্য অতিরিক্ত অর্থ আদায় করে। কিন্তু আপনি যদি আপনার সব জিনিস ব্যাকপ্যাকের সঙ্গে ফিট করতে পারেন তাহলে আপনার জন্য অতিরিক্ত কিছু ব্যয়ের অর্থ সাশ্রয় হবে।

৪. ট্রাভেল কার্ড বা ভ্রমণে ক্রেডিট কার্ড ব্যবহার করে ফ্লাইট বুক করুন। প্রতিদিনের ব্যবহৃত ক্রেডিট কার্ড দিয়ে ফ্লাইট বুক করবেন না। ভ্রমণের ক্রেডিট কার্ড ব্যবহারে পয়েন্ট বা মাইল আয় করা যায় যা দিয়ে আপনি হোটেল এবং ভবিষ্যৎ ফ্লাইট বিনা পয়সায় বুকিং করতে পারবেন।