ভ্রমণের নানা সুবিধার মিলবে সহজেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাভেল এজেন্সি ব্যবসা এখন আর কেবল বিমানের টিকিট কাটা বা হোটেল বুকিংয়ে সীমাবদ্ধ নেই। ব্যবসাটি এখন প্রযুক্তিনির্ভর। হয়ে উঠেছে আরও আধুনিক ও সহজ। চাইলে খুব সহজেই এখন কেউ অন্য ব্যবসার পাশাপাশি ট্রাভেল এজেন্সির ব্যবসাও করতে পারেন। একই সঙ্গে পরিবার-পরিজন, পরিচিত মানুষ এবং আত্মীয়-স্বজন ও ক্রেতার কাছে টিকিট ও হোটেল বুকিং দিয়ে আয় করতে পারেন প্রত্যাশার চেয়ে বেশি অর্থ।
আমেরিকা তথা সারা বিশ্বের বাঙালিদের বড় অনলাইন ট্রাভেল এজেন্সি চিপ মাই ট্রিপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাকিব হাসান হায়দার জানান, তাঁদের অনলাইন আধুনিক ট্রাভেল টেকনোলজিক্যাল সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সেবা পাওয়া যাবে । যারা বিশ্বের যেকোনো দেশ থেকে ট্রাভেল এজেন্সি ব্যবসা করতে ইচ্ছুক তাদের জন্য এই সফটওয়্যার খুব সাহায্য করবে। তিনি আরও জানান, তাদের এই অনলাইন পোর্টাল ২ ধরনের ব্যবহারকারীর কথা মাথায় রেখে বানানো। প্রথমত, যাঁরা কল সেন্টারের মাধ্যমে ২৪ ঘণ্টা সেবা দেন তাঁরা। তিনি বলেন, আগ্রহীরা খুব সহজে এজেন্সিও নিতে পারেন।
বিশ্বের ৪০০র বেশি এয়ারলাইনসের সঙ্গে তাদের নেটওয়ার্ক আছে। বিশ্বের বেশির ভাগ দেশের কম দামের টিকিটের এয়ারলাইনসের খোঁজ আছে তাঁদের কাছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে আমেরিকায় আসার টিকিটে বিশেষ ছাড় দিতে পারেন তাঁরা। বিস্তারিত জানতে হলে www.cheapmytrip.com-এ ভিজিট করতেও আহ্বান জানান তিনি।
চিপ মাই ট্রিপের কাছ থেকে জানা গেল, তাদের দেওয়া সুবিধার মধ্যে রয়েছে বিশ্বের চার শতাধিক এয়ারলাইনসের ভাড়ায় ছাড়। অর্ধ লক্ষাধিক হোটেলের বুকিং সুবিধা, বাংলাদেশ, ভারতসহ ইউরোপ ও আমেরিকার সব দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজের টিকিটের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা থেকে আমেরিকায় আসার টিকিটে বিশেষ ছাড় পাওয়া যাবে। এ সুবিধাগুলো কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে পাওয়া যাবে।
চিপ মাই ট্রিপই একমাত্র বাংলাদেশি ট্রাভেলস যাদের রয়েছে টোল ফ্রি নম্বরসহ ২৪ ঘণ্টার গ্রাহক সেবা।
জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় নিজেদের কার্যালয়ে বসে সিইও শাকিব হাসান হায়দার বলেন, ‘প্রযুক্তি আর দক্ষতা ব্যবহার করে ট্রাভেল বাণিজ্যে বিশ্বের প্রতিযোগী আমরা হতে চাই। এ নিয়ে বাংলাদেশিসহ গ্রাহকদের ব্যাপক সাড়া পাচ্ছি।’